News Flash

  • Home
  • Uncategorized
  • রোগীর আত্মীয়দের দ্বারা শান্তিরবাজারে আক্রান্ত চিকিৎসক
Image

রোগীর আত্মীয়দের দ্বারা শান্তিরবাজারে আক্রান্ত চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ ডিসেম্বর৷৷ ফের চিকিৎসক নিগ্রহের ঘটনা৷  ঘটনাটি ঘটেছে, দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার অধীন বীরচন্দ্র মনু হাসপাতালে৷ এই ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন আক্রান্ত চিকিৎসক৷ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই হামলার ঘটনার তীব্র নিন্দা করার পাশাপশি হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী করা হয়েছে৷সংবাদ সূত্রে জানা গিয়েছে,  সোমবার রাত আনুমাটি সাড়ে নয়টা নাগাদ আবাসন থেকে মারতে মারতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক চিকিৎসককে৷ এমওআইসি তথা ডাঃ অজয় বিশ্বাস জানান, সোমবার রাতে এক রোগীকে অ্যাসিড খাওয়া অবস্থায় আনা হয়৷ রোগীর অবস্থা তেমন খারপ ছিল না৷ রোগীকে হাসপাতালে আনার পর রোগীর দু’জন নিকটাত্মীয় ও হাসপাতালের দু’জন কর্মী ডাক্তার নয়ন দাসকে আবাসন থেকে ডেকে আনে৷ ডাক্তারবাবু আবাসন থেকে বের হবার সঙ্গে সঙ্গেই রোগীর আত্মীয় পরিজনরা গাছের ডাল ভেঙ্গে মারধর করতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন৷ ঐ চিকিৎসক এই ঘটনায় রীতিমতো হতবাক হয়ে উঠেন৷ তারপরও তিনি নিজের সেবাধর্ম বজায় রেখে আঘাতপ্রাপ্ত অবস্থাতেই চরম অপমান সহ্য করেই রোগীকে দেখেন এবং পরিষেবা দিয়েছেন৷ এই ঘটনার পর মঙ্গলবার ডাক্তার নয়ন দাস নিজে চিকিৎসার জন্য বাড়িতে চলে যান৷ বুধবার দুপুরে নয়ন দাসের হয়ে শান্তিরবাজার থানায় একটি মামলা দায়ের করেন হাসপাতালের এমওআইসি তথা ইনচার্জ ডাঃ অজয় বিশ্বাস৷ অভিযোগ পাওয়ার পর পুলিশ হাসপাতালে ছুটে যায় এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়েছে৷ এদিকে, হাসপাতালের ইনচার্জ থানায় যে মামলা দায়ের করেছেন তার নম্বর ৯৪/২০১৮৷ মামলাটি হয়েছে আইপিসির ৪৪৮/৩৫৪/৪২৭/৩৪ ধারা মোতাবেক৷ মামলায় অভিযুক্ত করা হয়েছে হামলাকারী রঞ্জিত রিয়াং এবং খারেন্দ্র রিয়াংকে৷ পুলিশ মামলা নিলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি খবর লেখা পর্যন্ত৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top