News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলে বাড়ছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১১.১ ডিগ্রি সেলসিয়াস
Image

হিমাচলে বাড়ছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১১.১ ডিগ্রি সেলসিয়াস

শিমলা, ২৬ ডিসেম্বর (হি. স.) : হিমাচল প্রদেশে অব্যাহত শৈত্যপ্রবাহ এবং ক্রমশ তা তীব্রতর হচ্ছে।  বুধবার এব্যাপারে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে যে, বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্নের নিচে নেমে যাচ্ছে। রাজ্যের মধ্যে শীতলতম উপজাতি জেলা লাহল-স্পিতির প্রশাসনিক কেন্দ্র কেলং।  কেলংয়ের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১১.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের আধিকারিক মনমোহন সিং জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ বাড়তে থাকায় কেলংয়ের পাশাপাশি মানালি, সোলান, চাম্বা, কালপা, সেওবাগ, সুন্দরনগর এবং ভুনটারে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে রয়েছে। তিনি আরও জানান, এই সময়ের মধ্যে কালপার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস, মানালির সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, সেওবাগের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.৭ ডিগ্রি সেলসিয়াস, সুন্দরনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১.৩ ডিগ্রি সেলসিয়াস, ভুনটারের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস, সোলানের তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ০.৭ ডিগ্রি এবং চাম্বার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, রাজধানী শিমলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াসে।  অন্যদিকে ডালহাউসীর সর্বনিম্ন তাপমাত্রা ১.৬ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top