News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা জুড়ে পালিত বড়দিনের উৎসব
Image

ত্রিপুরা জুড়ে পালিত বড়দিনের উৎসব

আগরতলা, ২৫ ডিসেম্বর, (হি.স.) : মঙ্গলবার খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন। যদিও ত্রিপুরায় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সংখ্যা খুবই কম। তবে আনন্দোৎসবে মাতোয়ারা সংখ্যাগুরুরাও।
বড়দিন মানেই সান্তাক্লজ। রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথে হাঁটছেন সান্তাক্লজের পোশাকধারীরা। এদিন সকাল থেকে রাজধানী আগরতলা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই দিনকে আনন্দ ও হই-উল্লাসের সঙ্গে পালিত হয়েছে। আজকের দিনটিকে কেন্দ্র করে শহরের প্রতিটি দোকান সাজানো হয়েছে।
কথিত আছে, আজকের দিনে সান্তাক্লজ খুশির বার্তা বহন করে নিয়ে আসেন। আজকের দিনেই শিশুদের জন্য সান্তা নিয়ে আসেন হরেকরকম উপহার, চকলেট ইত্যাদি। তারই কল্পিত রূপ স্লেজগাড়ি চড়ে বিশাল ঝোলা ভর্তি করে নিয়ে আসে শিশুদের জন্য নানান উপহার।
বড়দিন উপলক্ষে মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান হয়। বড়দিন উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় শহর থেকে একটু দূরে মরিয়মনগর চার্চে। সেখানে প্রচুর লোকের সমাগম ঘটে। শুধু মরিয়মনগর চার্চই নয় রাজ্যের বিভিন্ন চার্চেও জিশুক্রিষ্টের জন্মদিনকে জাঁকজমকভাবে পালিত হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top