News Flash

  • Home
  • Uncategorized
  • দুই এনএলএফটি জঙ্গীর আত্মসমর্পণ অস্ত্র ছাড়াই
Image

দুই এনএলএফটি জঙ্গীর আত্মসমর্পণ অস্ত্র ছাড়াই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ রাজ্যের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটি (বিএম) এর দুই সদস্য আত্মসমর্পণ করেছে৷ জঙ্গীরা তেলিয়ামুড়ায় বিএসএফের ক্যাম্পে এসে উঠেছিল রবিবার বিকালে৷ সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের আত্মসমর্পণের বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে৷ এদিন, শালবাগানস্থিত বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তাদের আত্মসর্মণের বিষয়টি আনা হয়েছে৷ আত্মসমর্পণকালে এখানে উপস্থিত ছিলেন বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের জিআইজি এ কে যাদব, জনসংযোগ আধিকারীক সিএল বেলুয়া সহ অন্যান্য আধিকারীকরা৷ আত্মসমর্পণকারী দুই জঙ্গী হল সঞ্জয় ত্রিপুরা (৪৩) ওরফে সুধন্য৷ বাড়ি ধলাই জেলার আমবাসা থানার অধীন খগেন্দ্র রোয়াজা পাড়ায়৷ অন্যজন হল হীরনজয় ত্রিপুরা (১৯) ওরফে লাম্বু৷ তার বাড়ি ধলাই জেলার ছাওমনু থানার অধীন খাগচাং কামিতে৷ সঞ্জয় ত্রিপুরা ২০০ সালে এনএলএফটি জঙ্গী গোষ্ঠীতে যোগদান করেেেছ৷ ২০০২ সালে অস্ত্র প্রশিক্ষণের পর সে জঙ্গী কার্যকলাপ শুরু করে৷ তার সঙ্গী হীরনজয় ত্রিপুরা ২০১৭ সালে জঙ্গী দলে যোগদান করেছিল৷ এই দুই জঙ্গী জানিয়েছে, তারা বিভিন্ন সময় রাজ্যে ও প্রতিবেশী রাষ্ট্রের জঙ্গলে অবস্থান করে জঙ্গী কার্যকলাপ চালাত৷ তারা বিভিন্ন এলাকায় জনগণের কাছে জঙ্গী দলের চাঁদার নোটিশ পাঠানো এবং অর্থ সংগ্রহের কাজও করেছে৷
এদিন, সাংবাদিক সম্মেলনে বিএসএফের ডিআইজি জানিয়েছেন, ২০১৮ সালে তথা চলতি বছরে এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বিএসএফের কাছে তের জন জঙ্গী আত্মসমর্পণ করেছে৷ গতবছর এই সংখ্যাটি ছিল পাঁচ৷ ডিআইজি এ কে যাদব আরও জানিয়েছেন, বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকায় ৫০-৬০ জন জঙ্গী রয়েছে৷ তারাও আত্মসমর্পণ করতে আগ্রহী৷ বাংলাদেশের অভ্যন্তরে যেসব জঙ্গী ঘাঁটি রয়েছে সেগুলি গুড়িয়ে দেওয়ার জন্য সেই রাষ্ট্রের সরকার তৎপর রয়েছে৷ বিভিন্ন সময়ে জঙ্গী নিকেশ অভিযান চালাচ্ছে বাংলাদেশ সেনা বাহিনী, র্যাব সহ বিজিবি কর্তৃপক্ষ৷ তাতে ভাল সাফল্য আসছে বলে দাবি করেন বিএসএফের ডিআইজি এ কে যাদব৷
প্রসঙ্গক্রমে, বিএসএফের ডিআইজি আরও জানিয়েছেন, সামনেই বাংলাদেশের সাধারণ নির্বাচন৷ নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে বিএসএফ কঠোর নজরদারী চালিয়ে যাবে৷ সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিএসএফ সক্রিয় রয়েছে বলেও দাবি করেন ডিআইজি এ কে যাদব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top