News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির রাষ্ট্রীয় স্মৃতিস্থলে প্রঅটলবিহারী বাজপেয়ীর সমাধিতে উন্মোচিত হবে স্মারক সৌধ
Image

দিল্লির রাষ্ট্রীয় স্মৃতিস্থলে প্রঅটলবিহারী বাজপেয়ীর সমাধিতে উন্মোচিত হবে স্মারক সৌধ

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মরণে নির্মিত স্মারক সৌধ উদ্বোধন মঙ্গলবার হবে। এই উপলক্ষ্যে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।

২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ৯৪ তম জন্মজয়ন্তী দেশজুড়ে পালন করা হবে। এই উপলক্ষ্যে দিল্লির রাষ্ট্রীয় স্মৃতিস্থলে তাঁরই সমাধিস্থলে এই স্মারক সৌধটি নির্মিত করা হয়েছে। প্রায় ১০.৫১ কোটি টাকা ব্যায় নির্মিত এই স্মৃতিসৌধটি। অটল স্মৃতি ন্যাস সোসাইটির তরফ থেকে এই স্মারক সৌধটি নির্মিত করা হয়েছে। বর্ষীয়ান বিজেপি নেতা বিজয় কুমার মালহোত্রা জানিয়েছেন, প্রায় ১.৫ একর জমিতে এই স্মারক সৌধটি নির্মিত করা হয়েছে। ১৭ আগস্ট যে স্থানে প্রয়াত প্রধানমন্ত্রীকে দাহ করা হয়েছিল সেখানে এই স্মারক সৌধটি নির্মিত করা হয়েছে। অটলজির চিন্তা এবং দৃষ্টকোণ দেশবাসীর কাছে অনুপ্রেরণার। এই মহান আত্মার প্রতি জনগণ যাতে শ্রদ্ধাজ্ঞাপণ করতে পারে তার জন্য এই সমাধিস্থলের উন্নত করা হয়েছে। এই স্মৃতি স্মারক প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব, কবি, মানবিকতা, রাষ্ট্রনেতার দৃঢ় প্রতিছবি হিসেবে প্রকাশ পাবে।
প্রসঙ্গত, অটল স্মৃতি ন্যাস সোসাইটিতে রয়েছেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন, বিহারের রাজ্যপাল লালজি টেন্ডন, গুজরাটের রাজ্যপাল ও পি কোহলি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top