News Flash

  • Home
  • Uncategorized
  • লুটপাট এবং অত্যাচারের অভিযোগে বাংলাদেশি নাগরিকের ১০ বছরের কারাদণ্ড
Image

লুটপাট এবং অত্যাচারের অভিযোগে বাংলাদেশি নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

আগরতলা, ২২ ডিসেম্বর (হি.স.): এক বাংলাদেশী নাগরিককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে ত্রিপুরার আদালত। তার বিরুদ্ধে নিরীহ ভারতীয় গ্রামবাসীদের উপর অমানবিক অত্যাচার এবং লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেবার অভিযোগ রয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ৩৯৮, ৩০৭ এবং ২৭ ধারায় ও পাসপোর্ট আইনে অভিযুক্ত সুমন মিয়াকে দোষী সাব্যস্ত করে ১৪৭ ধারায় ৬মাস, ৪৪৭ ধারায় ২ মাস, ৩০৭ ধারায় ১০ বছর এবং ১৪৯ ধারায় তিন বছর ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করে দক্ষিণ জেলা দায়রা বিচারক গৌতম দেবনাথ।
উল্লেখ্য, ২০১৭ সালে ৮ মার্চ রাত ৮টা নাগাদ রাজনগর ব্লকের সিদ্ধিনগর স্থিত সীমান্তের কাঁটাতারের বেড়ায় ওপারে মুসলিম পাড়ায় ১০ থেকে ১২ জনের বাংলাদেশী দুর্বৃত্তরা আক্রমণ করে। সেই দিন মুসলিম পাড়ায় আক্রমণ করে দুর্বৃত্তরা সেই নিরীহ মুসলিম গ্রামবাসীদের উপর অমানবিক অত্যাচার এবং লুটপাট করে।
দুর্বৃত্তদের আক্রমণের হাত থেকে রক্ষা পেতে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পরে। ওই সময় দুর্বৃত্তরা গ্রামবাসীদের উপর গুলি চালায়। ওই দিনের ঘটনায় বাংলাদেশী নাগরিক নুসাদ আলী (৫০) মারা যায় এবং পাঁচ জন গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে তাদের বিএসএফের সহায়তায় হাসপাতালে পাঠায়।

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top