News Flash

  • Home
  • Uncategorized
  • মরসুমের শীতলতম দিনটি কাটাচ্ছে দিল্লিবাসী, তাপমাত্রা ৪.৭ ডিগ্রি সেলসিয়াস
Image

মরসুমের শীতলতম দিনটি কাটাচ্ছে দিল্লিবাসী, তাপমাত্রা ৪.৭ ডিগ্রি সেলসিয়াস

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : শীতে কাঁপছে দিল্লিবাসী। সারা দেশেই নামছে পারদ। পুরো উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। শনিবার দিল্লির তাপমাত্রা ৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা ছিল। এই ঠাণ্ডায় সবচেয়ে বেশি বিপদে পড়েছেন পথবাসীরা। রাতে তাঁরা ভিড় করছেন নাইট শেল্টারগুলিতে। গৃহহীনদের জন্য শেল্টারগুলি চালায় রাজ্য সরকার।
দিল্লিতে মোট ২৪৮ টি নাইট শেল্টার আছে। প্রতিটিতে ৬০ জন করে থাকেন। আবহবিদরা বলেছেন, আগামী কয়েক দিনে আরও ঠান্ডা পড়বে। শনিবার রাজধানীর আকাশ আছে পরিষ্কার। সকালের দিকে সামান্য কুয়াশা ছিল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২১ ডিগ্রি ও চার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পাঞ্জাব ও হরিয়ানার তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অমৃতসর এবং লুধিয়ানায় তাপমাত্রা যথাক্রমে ৩.৩ এবং ৩.৫ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানা সরকার জানুয়ারি ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত শীতের ছুটি ঘোষণা করেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top