News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কংগ্রেসের আক্রমণ জারি
Image

রাফাল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কংগ্রেসের আক্রমণ জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ রাফাল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ জারি রাখল কংগ্রেস৷ শুক্রবার আগরতলায় সর্বভারতীয় মহিলা কংগ্রেস নেত্রী সুস্মিতা মুখার্জি রাফাল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্নীতি করেছেন বলে অভিযোগ এনেছেন৷ এদিন সাংবাদিক সম্মেলনে রাফাল ইস্যুতে তিনি জেপিসি’র দাবি জানিয়েছেন৷ কারণ, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে রাফাল ইস্যুতে ক্লিনচিট দিলেও যুদ্ধ বিমানের ক্রয় সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করা এক্তিয়ার সুপ্রিম কোর্টের খুবই সীমিত৷ তাই, একমাত্র জেপিসির মাধ্যমেই রাফাল যুদ্ধ বিমান ক্রয়ের সমস্ত রহস্য বেড়িয়ে আসবে দাবি সুস্মিতা মুখ্যার্জির৷
এদিন তিনি বলেন, ইউপিএ আমলে ৫২৬ কোটি টাকা যে বিমান কেনার সিদ্ধান্ত হয়েছিল তা মোদি সরকার ১৬৭০ কোটি টাকা দিয়ে কিনতে চলেছে৷ সুস্মিতা মুখ্যার্জির অভিযোগ, ৩৬টি রাফাল যুদ্ধ বিমান ক্রয়ে দেশবাসীর কষ্টাজিত অর্থে সঞ্চিত ৪১ হাজার ২০৫ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে৷ তিনি অনিল আম্বানির সংস্থাকে অফসেট চুক্তি দেওয়ার জন্যও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন৷ এদিন তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, রাফাল যুদ্ধ বিমান ক্রয়ে কোনও নিয়ম মানা হয়নি৷ বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷ ফলে, তিনি জানতে চেয়েছেন, কিসের জন্য নিয়ম বদল এবং ছাড় দেওয়া হয়েছে৷
সুস্মিতা মুখ্যার্জি এদিন জোড় গলায় দাবি করেন, রাফাল যুদ্ধ বিমান মামলায় সুপ্রিম কোর্টে ভারত সরকার মিথ্যা তথ্য দিয়েছে৷ তাই এখন সুপ্রিম কোর্টের রায়ে ভুল হয়েছে দাবি করে সংশোধন চেয়েছে৷ সুস্মিতা মুখ্যার্জির কথায়, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুললেই দেশদ্রোহী বানিয়ে দেওয়া হয়৷ রাফাল ইস্যুতে কংগ্রেসকেও দেশদ্রোহী বানানো চেষ্টা করছে বিজেপি৷ তবে, তাদের এই চেষ্টা কোনও ভাবেই সফল হবে না৷ সুস্মিতা মুখ্যার্জি দাবি করেন, রাফাল যুদ্ধ বিমান ক্রয়ে কোনও অনিয়ম না হয়ে থাকলে ভারত সরকারের উচিত জেপিসি মেনে নেওয়া৷ ইউপিএ সরকারের আমলে ২জি স্পেকট্রাম দুর্নীতির ঘটনায় জেপিসি গঠন করা হয়েছিল৷ তখন বিরোধী দলে থেকে বিজেপি জেপিসি চেয়েছিল৷ কিন্তু, রাফাল ইস্যুতে এখন তারা জেপিসি গঠন করতে রাজি হচ্ছে না৷ তাতেই মনে হচ্ছে, রাফাল যুদ্ধ বিমান ক্রয়ে অনিয়ম হয়েছে৷ কারণ, কেন্দ্রীয় সরকার অনেককিছু লুকাতে চাইছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top