News Flash

  • Home
  • Uncategorized
  • শিখ-বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজা সজ্জনের : দিল্লি হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন কেজরিওয়াল
Image

শিখ-বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজা সজ্জনের : দিল্লি হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): প্রায় সাড়ে তিন দশক পর ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গায় দিল্লি হাইকোর্টে দোষীসাব্যস্ত হয়েছেন কংগ্রেস নেতা সজ্জন কুমার| শিখ-বিরোধী দাঙ্গার একটি মামলায় প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে| দিল্লি হাইকোর্টের এই রায়কে স্বাগত জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| একইসঙ্গে ২০০২ গুজরাট দাঙ্গা এবং মুজাফফরনগর হিংসায় দোষীদেরও শাস্তির দাবি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল| মঙ্গলবার সকালে ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গায় দোষীসাব্যস্ত সজ্জন কুমারের যাবজ্জীবন সাজা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘সজ্জন কুমারের বিরুদ্ধে আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি| ৩৪ বছর অতিক্রান্ত হওয়ার পর অবশেষে ন্যায়বিচার পেল শিখ সম্প্রদায়| আশা রাখব অন্যান্য বড় নেতারাও উপযুক্ত শাস্তি পাবে|’ একই সঙ্গে ২০০২ গুজরাট দাঙ্গা এবং মুজাফফরনগর হিংসায় দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘একইভাবে ২০০২ সালের গুজরাট দাঙ্গা এবং মুজাফফরপুর দাঙ্গার নেপথ্যে জড়িত অপরাধীদের শাস্তি দেওয়া হোক|’
১৯৮৪-র শিখ-বিরোধী হিংসায় সোমবার দিল্লি হাইকোর্টে দোষীসাব্যস্ত হয়েছেন কংগ্রেস নেতা সজ্জন কুমার| সজ্জন কুমারকে ওই দিন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়| পাশাপাশি দিল্লি হাইকোর্টের নির্দেশ মতো, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে হবে সজ্জন কুমারকে| এর আগে ট্রায়াল কোর্টের রায়ে বেকসুর খালাস হয়েছিলেন সজ্জন কুমার| সেই রায়কে সোমবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর এবং বিচারপতি বিনোদ গোয়েলের ডিভিশন বেঞ্চ| সজ্জন কুমার ছাড়াও ক্যাপ্টেন ভাগমল, গিরিধারী লাল এবং প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর বলওয়ান খোকরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে দিল্লি হাইকোর্ট| পাশাপাশি কিশান খোক্কর এবং প্রাক্তন বিধায়ক মহেন্দ্র যাদবকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top