News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য
Image

মুম্বইয়ে ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য

মুম্বই, ১৫ ডিসেম্বর (হি.স.) : ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য। শনিবার মুম্বই বিমানবন্দর থেকে বিমানটি ওড়ার ঠিক আগে এক মহিলা খবর দেন বিমানে বোম আছে। যুদ্ধকালীন তৎপরতায় রানওয়ে থেকে বিমানটিকে ফিরিয়ে আনা হয়। তল্লাশি চালিয়ে দেখা যায় বিমানটি পুরোপুরি নিরাপদ, কোনওরকম বিস্ফোরক নেই। গোটা ঘটনায় মহিলার প্রতি সন্দেহ বাড়ে সিআইএসফের।
জানা যাচ্ছে, যে মহিলা আতঙ্ক ছড়ায় সেই মহিলা বিমানে ছিলেন না। বরং, তিনি জেট এয়ারওয়েজ বিমানের যাত্রী। চেক ইন করাতে এসে হঠাৎ চিৎকার করেন তিনি। তখন মুম্বই-লখনউ ভায়া দিল্লি ইন্ডিগো বিমানটি ওড়ার পথে। বিমানের ভিতরের কয়েকটি ছবি দেখিয়ে তিনি বোমাতঙ্ক ছড়ান বলে জানা যাচ্ছে। ইন্ডিগোর কাউন্টারে এসে ওই মহিলা জানান , বিমানে বিস্ফোরক আছে। মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ওয়ানে ঘটনাটি ঘটে। তখন ঘড়িতে ভোর ৬টা। ইন্ডিগোর 6E 3612 বিমানে বোমাতঙ্ক ছড়ায়। যাত্রীদের বিমান থেকে বের করে চলে তল্লাশি। বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটির কয়েক ঘণ্টার তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। বিমানের যাত্রীরাও পুরোপুরি সুরক্ষিত। তবে, অযথা আতঙ্ক ছড়ানোয় মহিলাকের আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে সেই ছবি, যা দেখিয়ে তিনি বোমাতঙ্ক ছড়িয়েছিলেন। চলছে জিজ্ঞাসাবাদ। গোটা ঘটনার জেরে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ে বিমান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top