News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল চুক্তি নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছেন রাহুল, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেস সভাপতির : রাম মাধব
Image

রাফাল চুক্তি নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছেন রাহুল, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেস সভাপতির : রাম মাধব

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): রাফাল চুক্তি নিয়ে দেশবাসীকে ভুল বুঝিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| সময় এসে গিয়েছে রাহুল গান্ধী-সহ বিরোধীদের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া| বহুচর্চিত রাফাল চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর এমনই অভিমত পোষণ করলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব| শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম মাধব বলেছেন, ‘সময় এসে গিয়েছে, দেশবাসীকে ভুল বোঝানোর জন্য ক্ষমা চাওয়া উচিত রাহুল গান্ধী-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির| মিথ্যে কথা বলার জন্য মানুষের কাছে যান এবং ক্ষমা প্রার্থনা করুন| পাশাপাশি সংসদেও ক্ষমা চাওয়া উচিত তাঁদের|’ বিজেপি-র জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব আরও বলেছেন, ‘রাফাল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছিল রাহুল গান্ধী এবং কিছু বিরোধী রাজনৈতিক দল| সুপ্রিম কোর্ট আজ সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে|’
ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল একাধিক মামলা| দাবি উঠেছিল, আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তেরও| এরপরই গত ৩১ অক্টোবর কেন্দ্রের কাছে রাফালের দাম সংক্রান্ত তথ্য জানতে চায় সুপ্রিম কোর্ট| শুক্রবার সেই মামলায় কেন্দ্রীয় সরকারকে স্বস্তি দিল শীর্ষ আদালত| রাফাল নিয়ে দায়ের হওয়া সমস্ত পিটিশন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এদিন জানিয়েছেন, ‘১২৬টির জায়গায় ৩৬টি যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন তোলাটা অনুচিত| আমরা সরকারকে ১২৬টি বিমান কিনতে জোর করতে পারি না| যুদ্ধবিমানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়| গোটা প্রক্রিয়ায় বিশেষ কোনও খামতি ছিল না| তাই এই বিষয়ে আর কোনও তদন্তের প্রয়োজন নেই|’ সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে স্বস্তি প্রকাশ করে সংসদের বাইরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানানস, ‘শুরু থেকেই এই বিষয়টি কাঁচের মতো পরিষ্কার ছিল|’ তবে, সর্বোচ্চ আদালতে পর্যবেক্ষণে অসন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ| প্রশান্ত ভূষণ জানিয়েছেন, ‘আমাদের মতে সুপ্রিম কোর্টের এই রায় একেবারে ভুল|’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top