নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা দিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ৷ পর্ষদের তরফে এক
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক এবং ২ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে৷ মাধ্যমিকে নতুন সিলেবাসে পরীক্ষা সমাপ্ত হবে ১৯ মার্চ এবং পুরাতন সিলেবাসে পরীক্ষা সমাপ্ত হবে ২৬ মার্চ৷ এছাড়া নতুন ও পুরাতন সিলেবাসে মাদ্রাসা আলিম পরীক্ষা সমাপ্ত হবে ১ এপ্রিল৷
এদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হবে ৩০ মার্চ৷ উচ্চ মাধ্যমিক মাদ্রাসা থিওলজি পরীক্ষাও ৩০ মার্চ সমাপ্ত হবে৷ এছাড়া উচ্চ মাধ্যমিকে প্র্যাকটিকেল পরীক্ষা ২ জানুয়ারী হবে এবং শেষ হবে ৩১ জানুয়ারী৷

উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা শুরু ১ ও ২ মার্চ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















