News Flash

  • Home
  • Uncategorized
  • আলিজা কাণ্ডে গ্রেফতার মৃতার স্বামী
Image

আলিজা কাণ্ডে গ্রেফতার মৃতার স্বামী

আগরতলা, ৭ ডিসেম্বর, (হি.স.) : গৃহবধূ আলিজা মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামী বেলাল মিয়াঁকে গ্রেফতার করে আদালতে সপোর্দ করেছে পুলিশ। আদালত ধৃত আলিজার স্বামীকে পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে।
তবে এখন পর্যন্ত পুলিশ আলিজার মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা না-খুন তা স্পষ্ট করে বলতে পারছে না। কারণ পুলিশের কাছে এখন পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট জমা পারেনি বলে জানা গেছে। পুলিশের ধারণা, হত্যা না হলেও আত্মহত্যায় প্ররোচনা ছিল বেলাল মিয়াঁর। আর এর উপর ভিত্তি করে ময়না তদন্তের রিপোর্ট ছাড়াই পুলিশ আলিজার পলাতক স্বামীকে গ্রেফতার করতে সমর্থ হল। পুলিশ ঘটনার বিষয়ে আলিজার স্বামীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, প্রায় ৭ বছর আগে কুমারঘাটের সোনাইছড়ি এলাকার বাসিন্দা সোয়াগ মিয়াঁর মেয়ে আলিজার সাথে শ্রীনাথপুরের বেলাল মিয়াঁর বিয়ে হয়েছিল। গত ২১ নভেম্বর আলিজার অস্বাভাবিক মৃত্যুর পর আলিজার বাবা ইরানি থানায় আলিজার স্বামী বেলাল মিয়াঁ এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা তার মেয়েকে খুন করেছে।
আলিজার বাবা বলেন, খুনের পর তার মেয়েকে তারা ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। যাতে ঘটনাটি আত্মহত্যার রূপ নেয়। তবে এর পর বেলাল মিয়াঁ পালিয়ে গিয়েছিল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top