News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যায় রাম মন্দিরের দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি সুব্রাহ্মনিয়াম স্বামীর
Image

অযোধ্যায় রাম মন্দিরের দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি সুব্রাহ্মনিয়াম স্বামীর

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.) : অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে এবার কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারকে চূড়ান্ত দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রাহ্মনিয়াম স্বামী। কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকার রাম মন্দির নির্মাণের পথে যদি কোনও প্রকার বাধা দেয় তবে সরকার ফেলে দেওয়া হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন তিনি।

শুক্রবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সুব্রাহ্মনিয়াম স্বামী বলেন, জানুয়ারি মাসে আদালতে যদি বিষয়টি উঠে। তবে নিশ্চিত ভাবে দুই সপ্তাহের মধ্যে আমরা জিতব। এই বিষয়ে আমার প্রধান প্রতিপক্ষ হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু তাদের কি সাহস রয়েছে এই বিষয়ে আমার বিরুদ্ধাচরণ করার। তা যদি তারা করে তবে আমি সরকার ফেলে দেব। যেসব মুসলমানদের সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে সাক্ষাৎ করেছি তারা অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বিরোধী নয়। মামলায় সুন্নি ওয়াকফ বোর্ডের আদালতকে জানিয়েছে মোঘল সম্রাট বাবর যে ভূমি দখল করেছিল তা আদতে আমাদের। তারা পুনরায় মসজিদ নির্মাণের কোনও দাবি করেনি। আদালত ও সংবিধানের প্রতি আমার আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি রাম ওখানে জন্মেছিল। তাই ওখানে রাম মন্দির হওয়া উচিত। আমি আশা প্রকাশ করব সুপ্রিম কোর্ট আমার পিটিশন গৃহীত করবে। ভারতের প্রত্নত্বাত্তিক বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে ওখানে রাম মন্দির ছিল। এলাহাবাদ হাইকোর্টও বলেছিল ওখানে মন্দির ছিল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top