News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের চার মাসের মধ্যে মেয়ে নিখোঁজ, পুলিশি তদন্তে ক্ষোভ বাবার
Image

বিয়ের চার মাসের মধ্যে মেয়ে নিখোঁজ, পুলিশি তদন্তে ক্ষোভ বাবার

আগরতলা, ৭ ডিসেম্বর, (হি.স.) : ১০ দিন পেরিয়ে গেল। এখন পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশি তদন্তের ধরণে প্রচণ্ড ক্ষুব্ধ গৃহবধূর বাবা।
পুলিশি তদন্তে কোনও আস্থা রাখতেই পারছেন না গৃহবধূর বাবা স্বপন মোদক। তিনি জানান, গত ২৭ নভেম্বর সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে তাঁর মেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল৷ রাতে বাবার পাশাপাশি গৃহবধূকে খুঁজতে তার শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছিলেন। কিন্তু কোথাও নিখোঁজ গৃহবধূর খোঁজ পাওয়া যায়নি।
জানা গেছে নিখোঁজ গৃহবধূর বাবা স্বপন মোদক মেয়ের নিখোঁজ সংবাদ পুলিশের কাছে জানিয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু বিগত ১০ দিন ধরে পুলিশ তদন্ত চালিয়ে গেলেও কোনও খোঁজ পায়নি গৃহবধূর। আর এ জন্যই ক্ষুব্ধ নিখোঁজ গৃহবধূর বাবা।
তিনি জানান, তাঁর মেয়েকে খুঁজে বের করে দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ পুলিশ। স্বাভাবিকভাবেই মেয়েকে হারিয়ে এক প্রকার দিশেহারা হয়ে গেছেন স্বপনবাবু। তিনি এখন পাগল পাগল হয়ে সদ্যবিবাহিতা মেয়ের সন্ধানে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছেন।
এদিকে নিখোঁজ গৃহবধূ মহামায়ার খোঁজে তার শ্বশুরবাড়ির লোকেরাও খোঁজাখুঁজি করছেন। জানা গেছে, আজ থেকে চার মাস আগে স্বপন মোদকের মেয়ে মহামায়া মোদকের সাথে রূপাইছড়ি ব্লক এলাকার বাসিন্দা গোবিন্দ দাসের ছেলে রাজীব দাসের বিয়ে হয়েছিল

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top