News Flash

  • Home
  • Uncategorized
  • অশ্বিনের ভেল্কিতে ম্যাচের রাশ ধরে রাখল ভারত
Image

অশ্বিনের ভেল্কিতে ম্যাচের রাশ ধরে রাখল ভারত

অ্যাডিলেড, ৭ ডিসেম্বর (হি.স.) : অল্প রানের পুঁজি নিয়েও অশ্বিন ভেল্কিতে ম্যাচের রাশ নিজেদের হাতে ধরে রাখল ভারত৷ প্রথম ইনিংসে ২৫০ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে থাবা বসাল কোহলিব্রিগেড৷
চা পান বিরতির আগে ১১৭ রান খরচ করে অস্ট্রেলিয়ার চার উইকেটে তুলে নিয়েছে ভারত৷ এই চারের মধ্যে তিনটিই পেয়েছেন অশ্বিন৷ ২২ ওভার হাত ঘুরিয়ে ৩৮ রান খরচ করে তিন উইকেট তুলে নেন দক্ষিণী স্পিনার৷ অন্য একটি উইকেট ইশান্তের৷
দিনের প্রথম বলেই শামি উইকেটের পিছনে ক্যাচ দিয়ে বসলে ভারতের প্রথম ইনিংস ২৫০ রানে গুটিয়ে যায়৷ জবাবে অজিদের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই ফিঞ্চকে প্যাভিলিয়নে ফেরান ইশান্ত৷ ভারতীয় পেসারের গতির কাছে পরাস্ত হয়ে বোল্ড হয়েছেন অজি ওপেনার৷ অন্যদিকে হ্যারিস-খোয়াজারা শুরুটা ভালো করলেও চাপ ধরে রাখতে পারেননি৷ অশ্বিনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান৷
খোয়াজা ১২৫ বল খেলে ২৮ রান জুড়েছেন৷ মার্কাস হ্যারিস ৫৭ বলে ২৬রান করেন৷ শন মার্স বাইশগজে নিজেকে ঘুছিয়ে ওঠার আগেই ২ রানের মাথায় অশ্বিনের বলে বোল্ড হয়েছেন৷ চা পান বিরতি পর্যন্তছয় উইকেট হাতে নিয়ে ১৩৩ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া৷ দ্বিতীয় দিনের দুই সেশনে দুটি করে উইকেট পেয়েছে ভারত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top