News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের বিরুদ্ধে একদিনের দলের ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো
Image

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের দলের ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো

ঢাকা, ৫ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ হওয়ার পর এবার একদিনের সিরিজ জয় করতে মরিয়া ক্যারিবিয়ানরা। আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজ প্রথম ম্যাচ আগামী ৯ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে। এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের চোট থাকায় তাঁর জায়গায় সফরকারী দলের নেতৃত্ব দেবেন রোভম্যান পাওয়েল। এ ছাড়া একদিনের স্কোয়াডে ফেরানো হয়েছে ড্যারেন ব্রাভোকে। বাঁহাতি এই ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন প্রায় দুই বছরেরও বেশি সময় আগে।
ক্যারিবীয়দের টি-২০ অধিনায়ক কার্লোস ব্রাফেট ও রোস্টন চেজও ফিরেছেন স্কোয়াডে। তবে মারকুটে ওপেনার এভিন লুইসের জায়গা হয়নি। এর আগে ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ দল রওনা হওয়ার ৪৮ ঘণ্টা আগে নিজের নাম প্রত্যাহার করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন, ‘জ্যাসন হোল্ডারের অনুপস্থিতিতেও দলটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ থাকবে, কারণ ব্রাভো যোগ দিয়েছেন। ব্যাটিংয়ে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে।’
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্রাফেট, কেমো পল, কাইরন পাওয়েল, ফাবিয়েন অ্যালেন, কেমার রোচ, সুনীল আমব্রিস, ওশানে থমাস।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top