News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর সকাশে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
Image

মুখ্যমন্ত্রীর সকাশে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবে র সাথে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল তাদের দাবি দাওয়া নিয়ে এক বৈঠকে মিলিত হন৷ বৈঠকের শুরুতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিষ মজুমদার মুখ্যমন্ত্রীর  হাতে ৬টি দাবিসনদ তুলে দেন৷ দাবিগুলির মদ্যে রয়েছে সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের জন্য বি চারপতি মাজিতিয়া বে তন পর্ষদের রিপোর্ট কার্যকর করা, বৈদ্যুতিন প্রচার মাধমে কর্মরত সাং বাদিকদের জন্য নূ্যনতম বেতনক্রম নিশ্চিত করা, জেলা ও মহকুমা স্তরে কর্মরত সাংবাদিকদের জন্য সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড নিশ্চিত করা, জেলা ও মহকুমা স্তরে কর্মরত সাংব াদিকদের জন্য সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড নিশ্চিত করা, ভূমিহীন ও গৃহহীন সাং বাদকিদের জন্য হাউজিং স্কিম চালু করা, সরকারি স্বীকৃত সাংবাদিকগণকেও পেনশন প্রকল্পের আওতায় নিয়ে আসা, জাতীয় প্রেস ডে-তে জেলা ও মহকুমাস্তরের সাংবাদিকদেরও সম্মান জানানো এবং তথ্য ও সংসৃকতি দপ্তরে আইসিও এবং রিপোর্টার পদে নিয়োগ নীতি সংশোধন করা প্রভৃতি৷ মুখ্যমন্ত্রী এই দাবিগুলির বিষয়ে অবগত হন এবং এ বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা জানাবেন বলে জানান৷ প্রতিনিধি দলে ছিলেন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট প্রাণময় সাহা, সহকারি সম্পাদক সুনীল দেবনাথ, সদস্য সজল বৈদ্য ও পাপড়ি সরকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top