News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা গায়েব, ম্যানেজার সহ দু’জনের বিরুদ্ধে মামলা
Image

বিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা গায়েব, ম্যানেজার সহ দু’জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর , ২ ডিসেম্বর৷৷ বিচারকরে অ্যাকাউন্ট থেকে টাকা হাপিজ করার ঘটনায় ব্যাঙ্ক মেনেজার এবং ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উদয়পুরে৷ সংবাদ সূত্রে জানা গেছে, ঐ বিচারকের নাম তনুশ্রী দেবনাথ৷ তিনি উদয়পুর কোর্টের সিভিল জজ ও ফাস্টক্লাস মেজিস্ট্রেট৷ অভিযোগমূলে জানা গেছে, প্রতারক মোবাইলে ওটিপি চেয়ে নিয়ে একদফায় টাকা তুলে নেয়৷ প্রতারকের খপ্পরে পড়েছেন টের পেয়ে তৎক্ষনাত ব্যাঙ্কে গিয়ে ওনার অ্যাকাউন্ট ব্লক করে দেন তিনি৷ অথচ তারপরেও দফায় দফায় তাঁর একই অ্যাকাউন্ট থেকে টাকা হওয়া হতে থাকে৷ বিচারক অভিযোগ করেন, ব্যাঙ্ক কর্মীর যোগাসাজশ না থাকলে কিভাবে অ্যাকাউন্ট বন্ধ থাকার পরও এক লক্ষ টাকা গায়েব হয়ে গেল? বাধ্য হয়ে আগরতলা পশ্চিম থানায় আরএমএসের এসবিআই শাখা সঞ্চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ শনিবার পুলিশ আইপিসি ৪০৯/৪২০ ও ১২০ ধারায় জালিয়াতির মামলা গ্রহণ করে তদন্তে নেমেছে৷ চাঞ্চল্যকর এই ঘটনায় ব্যাঙ্কে টাকা রাখার ক্ষেত্রে গ্রাহকের জমাকৃত টাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top