News Flash

  • Home
  • Uncategorized
  • আমরুত প্রকল্পে উত্তর-পূর্বাঞ্চলের ক্ষেত্রে কেন্দ্রীয় সহায়তা ৯০ শতাংশ
Image

আমরুত প্রকল্পে উত্তর-পূর্বাঞ্চলের ক্ষেত্রে কেন্দ্রীয় সহায়তা ৯০ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিগত চার বছরে উত্তর -পূর্বাঞ্চলে জন্য ২৩ লক্ষেরও বেশি গৃহ মঞ্জুর করা হয়েছে৷ এরমধ্যে ত্রিপুরায় সবচেয়ে বেশি সংখ্যক ঘর বরাদ্দ করা হয়৷ আজ আগরতলার প্রজ্ঞা ভ বনে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) হরদীপ সিং পুরী এক সাংবাদিক সম্মেলনে একথা জানান৷ আগরতলায় অনুষ্ঠিত উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলিতে প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশীপ প্রকল্পের দু’দিনব্যাপী পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী উত্তর-পর্বাঞ্চলের রাজ্যগুলির প্রধানমন্ত্রী আবাস যোজনা ৯পিএমএওয়াই -আরবান) স্বচ্ছ ভ ারত মিশন, অমরুত, স্মার্ট সিটি মিশন এবং দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের উন্নয়নমূলক কাজের বি স্তারিত তথ্য তুলে ধরেন৷
সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মেগালয়, অরুণাচল প্রদেশের নগর উন্নয়ন মন্ত্রীদ্বয়, ভারত সরকারের নগরোন্নয়ন মন্ত্রকের সচিব এবং মন্ত্রকের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকগণ৷ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জানান, বিগত চার বছরে কেন্দ্রীয় সরকার সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য ৩৫৭০ কোটি টাকা মঞ্জুর করে এবং তার মধ্যে ১৫২০ কোটি টাকা দেওয়া হয় রাজ্যগুলিকে৷ উল্লেখ্য, এই প্রকল্পে সুবিধাভোগীকে ১লক্ষ থেকে ২৬৭ লক্ষ টাকা দেওয়া হয় গৃহ নির্মাণের জন্য৷
সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জানান, অটল মিশন ফর রিজুভিনেশন ফর ট্রান্সফরমেসন বা অমরুত প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রক জলের ট্যাপ বসানো, নিষ্কাশনী ব্যবস্থা ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নে আর্থিক সহ ায়তা দিয়ে থাকে৷ উত্তর-পূর্বাঞ্চলের ক্ষেত্রে এই স হায়তা ৯০ শতাংশ৷ এই প্রকল্পে ত্রিপুরা লক্ষ্যমাত্রা অনুযায়ী ৩৪,৫০০টি স্ট্রীট লাইটকে এলরইডি ব াল্বে পরিবর্তন করেছে৷ এই প্রকল্পে অনলাইন বিল্ডিং প্ল্যান এপ্রুভ্যাল সিস্টেম চালু করা হয়েছে ৪৩৬টি অমরুত শহরে৷ আজ ত্রিপুরাও এই সিস্টেম চালু করেছে স্মার্ট সিটি প্রকল্পে কেন্দ্রীয় সরকার ১০২৪ কোটি টাকা প্রদান করেছে এখন পর্যন্ত বিভিন্ন উত্তর-পূর্বাঞ্চলীয় শহরগুলির জন্য৷ এই প্রকল্প রূপায়ণে উত্তর -পূর্বাঞ্চলের মধ্যে সিকিমের নামাচি শহরটি সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে৷ আজ স্মাটক সিটি প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে ইম্ফল, ইটানগর, পাসিঘাট, কোহিমা, নামচি, গ্যাংটক ও শিলং -এ ক্লাউড ভিত্তিক আইসিসিসি ব্যবস্থা চালু করার জন্য বি ইএল (বেল) এর সাথে সংশ্লিষ্ট র াজ্যগুলির মধ্যে এক মৌ স্বাক্ষর হ য়৷ আগরতলা সহ উত্তর-পূর্বাঞ্চলের দশটি শহরে স্মার্ট সিটি প্রকল্প রূপায়িত হচ্ছে৷
স্বচ্ছভারত প্রকল্প সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পুরী জানান, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মণিপুর, মিজোরাম, সিকিম ও নাগাল্যান্ড ইন্মুক্ত স্থানে শৌচ মুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে৷ আসাম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ ডিসেম্বর, ২০১৮ এবং মেঘাল জানুয়ারি ২০১৯-র মধ্যে এই সাফল্য লাভ করবে ৷ তাছাড়া বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের ক্ষেত্রে সিকিম ও অরুণাচল প্রদেশ ১০০ শতাংশ সাফল্য লাভ করেছে৷ এখন পর্যন্ত ডিএওয়াই-এনইউএল এম প্রকল্পে মোট ১৩,৩৩২ টি স্ব সহায়ক দল গঠিত হয়েছে এবং ৪৮,৮২৭ জনকে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এই প্রকল্পে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণে মিজোরাম উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে৷ ত্রিপুরাও ২৫০টি গৃহ নির্মাণ করেছে এরকম লোকদের জন্য৷
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, রিয়াল ইস্টেট রেগুলেটরি অর্থরিটিস বা রেরা গঠনের জন্য ত্রিপরা ও আসাম ইতিমধ্যে নীতি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে৷ অন্তবর্তী রেরা গঠিত হয়েছে আসাম, ত্রিপুরা, মিজোরাম ও সিকিমে৷ এতে আবাসন ক্ষেত্রে ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ এখন পর্যন্ত বি গত চার বছরে এসব ফ্ল্যাগশীপ প্রকল্পগুলিতে উত্তর-পূর্বাঞ্চলকে কেন্দ্রীয় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে মোট ৩২০০ কোটি টাকা৷ তাছাড়া মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, আখাউড়াতে নোংরা জল পরিশোধনের জন্য যে ট্রিটমেন্ট প্ল্যান্টটি মঞ্জুর হয়েছে তার কাজ শীঘ্রই শুরু হবে৷ তিনি এসব রূপায়ণে কেন্দ্রীয় সরকারকে ৯০ শতাংশ আর্থিক সহায়তা প্রদান করতে অনুরোধ জানান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top