News Flash

Image

উজান অভয়নগরে আইনজীবি খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ উজান অভয়নগরে আইনজীবি খুনের ঘটনায় রাজধানী আগরতলায় আতঙ্ক দেখা দিয়েছে৷ বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে একটি জলের ড্রামের ভেতরে মৃত্য অবস্থায় উদ্ধার হন আইনজীবি প্রদীপ মোদক৷ এটি একটি খুনের ঘটনা বলে নিশ্চিত হলেও কারণ খঁুজছে পুলিশ৷
উজান অভয়নগরের দুই বোনকে নিয়ে থাকতেন আইনজীবি প্রদীপ মোদক৷ তাঁর অবিবাহীত জীবনে পরিবারের সদস্য বলতে ছিল দুই বোনই৷ বড় বোন রামু মোদক এবং ছোট বোন জবা মোদক তাঁর খুনের পেছনে কোনও কারণ স্পষ্ট করে বলতে পারছেন না৷ তবে, প্রাথমিক ভাবে জমি সংক্রান্ত বিবাদ এই খুনের পেছনে কারণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷ এই ঘটনায় তদন্ত শুরু হওয়ার পর পুলিশের হাতে চাঞ্চল্যকর একটি বিষয় উঠে এসেছে৷ পুলিশ সূত্রে খবর, মৃতের ছোট বোন জবা বণিকের বালিশে রক্তের দাগ পাওয়া গেছে৷ তবে, সন্দেহের তালিকায় আরও জন রয়েছে বলে দাবি পুলিশের৷
এ ঘটনা সম্পর্কে বিবরণ দিতে গিয়ে রামু মোদক জানিয়েছেন, বুধবার রাত ১২টা নাগাদ তাঁর ভাইয়ের সাথে শেষ কথা হয়েছে৷ কারণ, খাওয়া দাওয়া পর সকলেই ঘুমিয়ে পড়েছিলেন৷ এই খুনের ঘটনায় তাঁরা টের পাননি বলে দাবি করেছেন৷ তবে, মৃতের ছোট বোন জবা মোদকের বক্তব্য অনুসারে ভোর ৪টা নাগাদ ঘুমের তন্দ্রায় বাড়ির বাইরে কিছু শব্দ শুনতে পেয়েছিলেন৷ তিনি জানান, সকাল আনুমানিক ৫টা/৫১০ নাগাদ ঘুম থেকে উঠে ঘড়ের বাইরে গিয়ে তাঁর ভাইয়ের মৃতদেহ দেখতে পান৷ পাশে রক্তের দাগ ও একটি ভাঙা কড়াই পড়ে রয়েছে বলে দেখেছেন তিনি৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়৷
এই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়৷ সঙ্গে সঙ্গে ফরেন্সিক এবং ডগ স্কোয়ার্ডকেও খবর দেওয়া হয়৷ পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশে প্রচুর রক্তের দাগ পাওয়া গেছে৷ তাছাড়া পাশে একটি ভাঙা কড়াই উদ্ধার হয়েছে৷ পুলিশের অনুূমান, প্রদীপ মোদককে খুন করে জলের ড্রামের ভেতর ঢুকিয়ে রাখে দুষৃকতিকারীরা৷ তবে, এই খুনের পেছনে কি কারণ তা খঁুজে পাইনি পুলিশ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, জমি সংক্রান্ত বিবাদের কারণে হয়তো বা এই খুনের ঘটনাটি ঘটেছে৷
এই ঘটনায় রহস্য উসকে দিয়েছেন মৃতের বোন জবা মোদক৷ তাঁর দাবি, তাদের বড় ভাই ও তাঁর স্বামী সন্দেহের উর্দ্ধে নয়৷ তিনি জানান, ২০০৮ সাল থেকে স্বামীর সাথে আদালতে তার মামলা চলছে৷ স্বামী তাকে কোনও খরপোষ দিচ্ছেন না, তাই ওই মামলা চলছে৷ তাঁর কথায়, তাদের বড় ভাইয়ের সাথে তাঁর স্বামী কাজল মোদকের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক৷ প্রায়ই তাঁর স্বামীকে তাদের বড় ভাইয়ের বাড়িতে আনাগোনা লক্ষ্য করা যায়৷ তবে, তারা দুজনে মিলে খুন করেছে কিনা তা স্পষ্ট করে বলেননি জবা মোদক৷
এই ঘটনায় রহস্য আরও বেড়েছে যখন পুলিশী তদন্তে মৃতের বোন জবা মোদকের বালিশে রক্তের ছাপ পাওয়া যায়৷ পুলিশ ওই বালিশটি হেপাজতে নিয়েছে৷ পাশাপাশি জবা মোদককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে৷
এদিকে, প্রদীপ মোদকের খুনের ঘটনায় শোকস্তব্ধ রাজ্যের আইনজীবি মহল৷ এদিন বার এসোসিয়েশনে আইনজীবিরা শোক পালন করেছেন৷ পাশাপাশি, আইনজীবিদের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করে এই খুনের ঘটনা কিনারা করার দাবি জানিয়েছে৷ সম্ভবত রাজ্যে এই প্রথম কোন আইনজীবি খুন হয়েছেন৷ স্বাভাবিক ভাবেই এই খুনের ঘটনা রাজধানী আগরতলায় আতঙ্ক দেখা দিয়েছে৷ নিজ বাড়ির পেছনে আইনজীবিকে খুনের ঘটনায় স্থানীয় জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top