News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বিদ্রোহী আইপিএফটি, জোটে অশান্তি
Image

ফের বিদ্রোহী আইপিএফটি, জোটে অশান্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ জোটে অশান্তি লেগেই রয়েছে৷ জোট শরিক আইপিএফটি নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আগামী ৫ ডিসেম্বর এডিসি এলাকায় ১২ ঘন্টার বন্ধ ডেকেছে৷ শুধু তাই নয়, পৃথক রাজ্য চেয়ে দিল্লি অভিযানে যাচ্ছেন আইপিএফটি নেতৃবৃন্দ৷ জন্তর মন্তরে গণবস্থান ও মিছিল করবে বলে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন আইপিএফটি সহ সভাপতি অনন্ত দেববর্মা৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দফাওয়ারি কর্মসূচি পালনে নয়া কমিটি গঠন করা হয়েছে৷ প্রাথমিক কর্মসূচি হিসেবে বন্ধ পালন ও দিল্লি অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
অনন্তবাবু এদিন জানান, বুধবার আইপিএফটির সমস্ত শাখা সংগঠনকে সাথে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে রণনীতি স্থির করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷ ১৫ সদস্যক ওই কমিটির চেয়ারম্যান অনন্ত দেবর্বমা এবং কনভেনার হিসেবে মঙ্গল দেববর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচনের লক্ষ্যে কর্মসূচি স্থির করবে এই কমিটি৷ এরই প্রাথমিক কর্মসূচি হিসেবে আগামী ৫ ডিসেম্বর বন্ধ পালন করা হবে৷ তিনি জানান, নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আবারও বন্ধ পালন করা হবে৷ ২০১৭ সালেও এই দাবিতে বন্ধ পালন করেছিল আইপিএফটি৷
গত বছর বিজেপি সাথে সম্পর্ক স্থাপন হয়েছিল না৷ কিন্তু, বর্তমানে বিজেপির জোট শরিক হিসেবে ক্ষমতায় রয়েছে আইপিএফটি৷ অথচ, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই তাঁরা বন্ধ পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ স্বাভাবিক ভাবেই জোট শরিকের এই সিদ্ধান্ত বিজেপি আইপিএফটির মধ্যে অশান্তি বাড়াবে বলেই মনে করা হচ্ছে৷ রাজনৈতিক মহল অবশ্য বন্ধ রাজনীতির পিছনে অন্য সমীকরণ রয়েছে বলে মনে করছে৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এরই মধ্যে রাজ্যে একটি আসনের দাবি জানিয়েছে আইপিএফটি৷ কিন্তু, ২টি আসনেই বিজেপি একা প্রতিদ্বন্দ্বিতা করবে বলে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ফলে, লোকসভা নির্বাচনে জোট শরিক বিজেপিকে চাপে রাখার কৌশল হিসেবেই এই বন্ধ পালনের সিদ্ধান্তকে দেখছে রাজনৈতিক মহল৷
এদিন অনন্ত দেববর্মা সাফ জানিয়েছেন, লোকসভা নির্বাচনে পূর্ব আসনে আইপিএফটির সাথে বিজেপি সমঝোতায় না গেলে একাই লড়বে দল৷ এক্ষেত্রে দুটি আসনেই তারা প্রার্থী দেবে৷ শুধু তাই নয়, ভিন্ন মতাদর্শী রাজনৈতিক দল লোকসভা নির্বাচনে সমঝোতায় এগিয়ে আসলে তাদের স্বাগত জানাবে আইপিএফটি, জানিয়েছেন অনন্ত দেববর্মা৷
এদিকে, পৃথক রাজ্য নিয়েও বিজেপির উপর আরও চাপ বাড়াতে চাইছে আইপিএফটি৷ জনজাতিদের উন্নয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গঠিত উচ্চ পর্যায়ের কমিটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইপিএফটি সহ সভাপতি৷ তাঁর কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গঠিত কমিটি রাজ্যে এসে বিভিন্ন মতামত সংগ্রহ করে যাওয়ার পর তাদের গৃহীত পদক্ষেপের কোনও খোঁজ পাচ্ছিনা৷ ফলে, এই কমিটি আদৌও জনজাতিদের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেবে কিনা তা বুুঝতে পারছি না৷ তাই, পৃথক রাজ্যের দাবিতে দিল্লি অভিযানের সিদ্ধান্ত নিয়েছে আইপিএফটি৷ অনন্ত দেববর্মা জানিয়েছেন, গতকালের বৈঠকে দিল্লি গিয়ে যন্তর মন্তরের সামনে গণ অবস্থান এবং মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ তাঁর কথায়, আগামী ১৩ ডিসেম্বর থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে৷ ওই অধিবেশনে তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে আলোচনা হোক চাইছে আইপিএফটি৷ এর জন্য কোকড়াঝার, বরোল্যান্ড এবং মেঘালয়ে আইপিএফটির সমর্থক সাংসদের কাছে তিপ্রাল্যান্ডের বিষয়টি সংসদে উত্থাপনের জন্য অনুরোধ জানানো হবে৷ অনন্ত বাবুর কথায়, আগামী ১১ ডিসেম্বর দিল্লির উদ্দেশ্যে আইপিএফটির নেতা কর্মীরা রওনা দেবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top