News Flash

  • Home
  • Uncategorized
  • ১৩২-টির বেশি আসনে জয়ী হয়ে মধ্যপ্রদেশে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস : দ্বিগ্বিজয় সিং
Image

১৩২-টির বেশি আসনে জয়ী হয়ে মধ্যপ্রদেশে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস : দ্বিগ্বিজয় সিং

ভোপাল, ২৯ নভেম্বর (হি.স.) : সদ্য সমাপ্ত হয়েছে মধ্যপ্রদেশ ভোটগ্রহণ পর্ব। তার মধ্যেই বৃহস্পতিবার হিন্দি বলয়ের এই রাজ্যে জয়ের বিষয়ে আশাবাদী বর্ষীয়ান কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং। ২৩০টি আসনের মধ্যে ১৩২-এর বেশি আসনে জয়ী হবে কংগ্রেস বলে জানিয়েছেন তিনি।
বুধবার মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ৭৫ শতাংশ ভোট পড়েছে। ২০১৩ সালের তুলনায় যা দুই শতাংশ বেশি। বৃহস্পতিবার দ্বিগ্বিজয় সিং জানিয়েছন, ১৩২-এর বেশি আসন জিতে ১৫ বছরের শাসন ক্ষমতার থেকে উৎখাত করব বিজেপি-কে। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনের সময় তিন শতাংশ ভোটার ভুয়ো ছিল। এবার তা আমাদের উদ্যোগে সংশোধন করা হয়। নির্বাচনে জয়ের ব্যাপারে কংগ্রেসকর্মীরা নিজের দেহ, হৃদয়, আত্মা সমর্পিত করেছে। কংগ্রেসকে জেতানোর জন্য এবার দলীয় কর্মীরা ঝাপিয়ে পড়েছিল। এবার নির্বাচন সরকার বনাম জনগণ-এর লড়াইয়ে পরিণত হয়েছে। উল্লেখনীয়, আগামী ১১ ডিসেম্বর ভোটগণনা হবে রাজস্থানে। পাশাপাশি জয়ের ব্যাপারে আশাবাদী আরও এক কংগ্রেস নেতা কমল নাথ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top