News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় লাইনের রেলট্র্যাক পরিদর্শনে শুক্রবার আসছেন জিএম, যাবেন শিলচরও
Image

পাহাড় লাইনের রেলট্র্যাক পরিদর্শনে শুক্রবার আসছেন জিএম, যাবেন শিলচরও

হাফলং (অসম), ২৯ নভেম্বর, (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলের ওপেন লাইন শাখার জেনারেল ম্যানেজার শুক্রবার লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথ পরিদর্শনে আসছেন। জেনারেল ম্যানেজার (জিএম)-এর আগমন উপলক্ষে পাহাড় লাইনের সব স্টেশনগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হচ্ছে।

উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে জিএম সঞ্জীব রায় গুয়াহাটি থেকে রওয়ানা হয়ে শুক্রবার সকাল ৮-টায় দাওটুহাজা স্টেশনে নামবেন। সেখান থেকে ট্রলিতে চেপে ফাইডিং, মাহুর, মাইগ্রেনডিসার মধ্যবর্তী রেললাইন পরিদর্শন করবেন তিনি। ওই সব এলাকার সবকিছু খতিয়ে দেখে নিউহাফলঙে উপস্থিত হয়ে স্টেশনের বিভিন্ন সুযোগ সুবিধা খতিয়ে দেখবেন। আবার নিউহাফলং স্টেশন থেকে ট্রলি দিয়ে হারাঙ্গাজাও পর্যন্ত রেলওয়ে ট্র্যাক পরিদর্শন করে বর্ষার গত মরশুমে ধস-বিধ্বস্ত এলাকাগুলির অবস্থাও সরেজমিনে দেখবেন জিএম রায়।
তার পর এলজি স্পেশাল ট্রেনে হারাঙ্গাজাও থেকে প্রথমে বদরপুর হয়ে শিলচর যাবেন। শিলচরে পৌঁছে সংশ্লিষ্ট স্টেশনের বিভিন্ন বিষয় এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের নানা দিক খতিয়ে দেখবেন ওপেন লাইন শাখার জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়। এদিনই রাতে তাঁর মালিগাঁও ফিরে যাওয়ার কথা বলে উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top