News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের সঙ্গে টিডিপি-র কোনও আদর্শগত ফারাক নেই : এন চন্দ্রবাবু নাইডু
Image

কংগ্রেসের সঙ্গে টিডিপি-র কোনও আদর্শগত ফারাক নেই : এন চন্দ্রবাবু নাইডু

হায়দরাবাদ, ২৯ নভেম্বর (হি.স.) : কংগ্রেসের সঙ্গে তেলেগু দেশম পার্টির(টিডিপি) আদর্শগত কোনও ফারাক নেই। বৃহস্পতিবার এমনই জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

এদিন তিনি বলেন, রাজনৈতিক ভাবে আমাদের পার্থক্য রয়েছে। শুরু থেকেই কংগ্রেসের বিরুদ্ধে লড়েছি আমরা। কিন্তু আদর্শগত ভাবে কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও ফারাক নেই। কিন্তু বিজেপি আমাদের আদর্শের পরিপন্থী। গণতান্ত্রিক বাধ্যবাধকতায় বিজেপির বিরুদ্ধে লড়াই করাটা জরুরি হয়ে পড়েছে। বিজেপির হাত থেকে সংবিধান ও অন্যান্য সংস্থাগুলিকে বাঁচানো জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে এন চন্দ্রবাবু নাইডু বলেন, প্রধানমন্ত্রী দেশকে হতাশ করেছেন। জনগণ তাঁকে বিশ্বাস করেছিল। তাঁর প্রতি আস্থাও ছিল। কিন্তু তিনি দেশবাসীকে হতাশ করেছেন। সবাই ভয় ও চিন্তায় রয়েছেন। যা দেশের জন্য খুবই খারাপ। সিবিআই, ইডি, আয়কর দফতর অপব্যবহার করা হয়েছে।
উল্লেখনীয়, তেলেঙ্গানায় তেলেগু দেশম পার্টি, সিপিআই, জন সমিতির সঙ্গে জোট করে নির্বাচন লড়ছে কংগ্রেস। আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছেন তেলেঙ্গানায়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top