News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, অবন্তিপোরায় এনকাউন্টারে খতম দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী
Image

ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, অবন্তিপোরায় এনকাউন্টারে খতম দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ২৯ নভেম্বর (হি.স.): চলতি সপ্তাহ বেশ ভালোই কাটছে নিরাপত্তা বাহিনীর| জঙ্গি নিকেশ অভিযানে ধারাবাহিকভাবে সাফল্য মিলছে| এবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার, অবন্তিপোরায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী| দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরার খ্রিউ এলাকার ঘটনা| এনকাউন্টারে খতম দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীর নাম হল, আদনান আহমেদ লোনে এবং আদিল বিলাল ভাট| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ|
জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় অবন্তিপোরার খ্রিউ এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর থেকেই খ্রিউ এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে এনকাউন্টারে খতম হয় দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী| জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের খবর, এনকাউন্টারে খতম দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীর নাম হল, আদনান আহমেদ লোনে ওরফে উকাব এবং আদিল বিলাল ভাট ওরফে উমর আল হিজবি| উভয় জঙ্গিই হিজবুল মুজাহিদিন কম্যান্ডার রিয়াজ নাইকুর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিল|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top