News Flash

  • Home
  • Uncategorized
  • তালিবান হামলায় রক্তাক্ত কাবুল, আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু ৬ জনের
Image

তালিবান হামলায় রক্তাক্ত কাবুল, আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু ৬ জনের

কাবুল, ২৯ নভেম্বর (হি.স.): তালিবান হামলায় আবারও রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাবুল| কাবুল শহরের পিডি৯ এলাকায় ব্রিটিশ সিকিউরিটি এজেন্সি (জি৪এস)-র কম্পাউন্ডের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক তালিবান জঙ্গি| আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬ জনের| এছাড়াও আহত হয়েছেন অন্ততপক্ষে ২৩ জন| নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে ৪ জন হামলাকারীর|

আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে কাবুল শহরের পিডি৯ এলাকায় ব্রিটেনের সিকিউরিটি এজেন্সি জি৪এস কম্পাউন্ড-এর বাইরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক তালিবান জঙ্গি| অপর জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইও শুরু হয়| আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৬ জন| এছাড়াও আহত হয়েছেন অন্ততপক্ষে ২৩ জন| নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে ৪ জন হামলাকারীর| বিস্ফোরণের কিছুক্ষণ পরই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গি সংগঠন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top