News Flash

  • Home
  • Uncategorized
  • খালিস্তানি নেতার সঙ্গে ছবি তুলে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা সিধু
Image

খালিস্তানি নেতার সঙ্গে ছবি তুলে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা সিধু

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.) : ফের বিতর্কে জড়ালেন পঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। খালিস্তানি নেতা গোপাল সিং চাউলার সঙ্গে একই ছবিতে সিধু। আর তা নিয়েই শুরু হয়েছে চূড়ান্ত বিতর্ক।

সিধুর সঙ্গে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করেন গোপাল সিং চাউলা। বুধবার কর্তারপুর করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে ছবিটি তোলে সিধু। গোপাল সিং চাউলাকে সম্প্রতি পাকিস্তানি সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করতেও দেখা গিয়েছে। আমেরিকায় অবস্থিত খালিস্তানপন্থী সংগঠন ‘শিখ ফর জাস্টিস’-এর তরফ থেকে জানানো হয়েছে, গুরুনানক দেবজির ৫৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে কর্তারপুরে ‘কর্তারপুর সাহেব কনভেশন-২০১৯’-এর আয়োজন করা হবে। কর্তারপুর করিডরকে ‘ব্রিজ ফর খালিস্তান’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পঞ্জাবে ধৃত একাধিক খালিস্তানি জঙ্গির সঙ্গে যোগযোগ রয়েছে পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্য গোপালের সঙ্গে। এমনটাই মনে করছে পঞ্জাবের পুলিশ । এই চাওলাই কয়েকদিন আগে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের আধিকারিকদের নানক সাহেব-এ গুরু নানকের জন্মদিনের অনুষ্ঠানে ঢুকতে দেননি। এনিয়ে প্রবল বিতর্ক হয়। বিজেপি নেতা তেজিন্দার বাগ্গা টুইটারে মন্তব্য করেছেন, সিধু একজন খালিস্তানি জঙ্গির সঙ্গে দেখা করেছেন। কী পরিকল্পনা রয়েছে রাহুলের! চার দিন আগে অমৃতসরে জঙ্গি হামলায় খালিস্তানি জঙ্গিদের জড়িত থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে, গতকাল কংগ্রেসের নেতা খালিস্তানি জঙ্গি নেতার সঙ্গে দেখা করছেন। আপনারা কি পঞ্জাবকে ইন্দিরা গান্ধীর মতো ফের উত্তপ্ত করার চেষ্টা করছেন! এ বিষয়ে মুখ খুলেছেন, শিরোমনি অকালি দল প্রধান সুখবীর সিং বাদল। তিনি বলেন, সিধু কোনও প্রটোকল মানেন না। সবকিছুকেই উনি লাফটার চ্যালেঞ্জ মনে করেন

অন্যদিকে, বুধবার কর্তারপুর করিডরে গিয়ে সিধু ভারতের অভ্যন্তরীণ বিষয় তুলে ধরে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের ভূয়সী প্রশংসা করেন। যার নিন্দা করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top