News Flash

  • Home
  • Uncategorized
  • কাজের সন্ধানে বেঙ্গালুরুতে গিয়ে রাজ্যের যুবকের মৃত্যু
Image

কাজের সন্ধানে বেঙ্গালুরুতে গিয়ে রাজ্যের যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ বেঙ্গালুরুতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজ্যের এক যুবকের মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার রাজ্যে এসেছে তাঁর মৃতদেহ৷ যুবকের বাড়ি গন্ডাছড়ায়৷ ঘটনার বিবরণে জানা গেছে, বিগত কিছুদিন ধরে গন্ডাছড়ার প্রত্যন্ত জনপদ ঠাকুরছড়া এডিসি ভিলেজের গড়িয়াপাড়ার বাসিন্দা ১৯ বছরের যুবক জংও চাকমা বেঙ্গালুরুতে জ্বরে ভুগছিলেন৷ কিছুতেই তার জ্বর কমছিল না৷ তাকে হাসপাতালে ভরতি করানো হয়৷ কিন্তু, হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়৷ জানা গেছে, জংও চামকা খুবই গরীব ঘরের ছেলে৷ অভাবের সংসার৷ গত প্রায় তিন মাস আগে চাকুরির সন্ধানে ছুটে যায় ব্যাঙ্গালুরুতে৷ সেখানে গিয়ে একটি বেসরকারী কোম্পানিতে কাজ করতে শুরু করে৷ প্রথম প্রথম সে ভালোই বেতন পেত৷ বেতনের টাকা থেকে প্রতি মাসে সামান্য টাকা ঘরেও পাঠাতো৷

হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে৷ জানা গেছে, টাকার অভাবে গত তিনদিন ধরে ছেলেটির মৃতদেহ পড়েছিল বেঙ্গালুরুর সংশ্লিষ্ট বেসরকারী হাসপাতালে৷ জানা গেছে, অবশেষে চাকমা সোসাইটির লোকজন এগিয়ে এসে আর্থিকভাবে দুর্বল পরিবারটির পাশে দাঁড়ান৷ জানা গেছে, সোসাইটির পক্ষ থেকে ৬০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়৷ এই টাকা দিয়েই মঙ্গলবার বিমানে করে বেঙ্গালুরু থেকে আগরতলায় নিয়ে আসা হয় ১৯ বছরের যুবক জংও চাকমার মৃতদেহ৷ জানা গেছে, আগরতলা বিমানবন্দর থেকে তার মৃতদেহ গন্ডাছড়াস্থিত বাসভাবনে নিয়ে যাওয়া হয়৷ তরতাজা জংও চাকমার মৃত্যুতে গোটা গড়িয়াপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top