News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের নতুন রাজ্য সম্পাদক গৌতম দাশ
Image

সিপিএমের নতুন রাজ্য সম্পাদক গৌতম দাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ সিপিএম রাজ্য কমিটির নয়া সম্পাদক হলেন গৌতম দাশ৷ তিনি বিজন ধরের স্থলাভিষিক্ত হয়েছেন৷ বিজনবাবু দীর্ঘ ৯ বছর ৮ মাস সিপিএম রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করার পর রবিবার আগরতলায় দলের ২২তম রাজ্য সম্মেলনে ভোটাভুটিতে গৌতম দাশের পক্ষে রাজ্য সম্পাদক হিসেবে অধিকাংশ ভোট পড়ে৷ সূত্রের খবর, তিন ভোটের ব্যবধানে সাংসদ জিতেন চৌধুরী রাজ্য সম্পাদক হতে পারেননি৷

সোমবার সাংবাদিক সম্মেলনে সিপিএমের বিদায়ী রাজ্য সম্পাদক বিজন ধর নয়া  রাজ্য সম্পাদক হিসেবে গৌতম দাশের নাম ঘোষণা দেন৷ পাশাপাশি তিনি আরও জানান, সিপিএমের ২২তম রাজ্য সম্মেলনে ৭৫ জনের নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে৷ তাতে নতুন মুখ রয়েছেন ১৬ জন৷ এদিন নতুন রাজ্য সম্পাদক গৌতম দাশ জানান, রাজ্যে এক ভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে৷ এই সম্মেলনে ৩০৯ জন প্রতিনিধি উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে ১০ জন আসতে পারেননি৷ উপস্থিত প্রতিনিধিরে মধ্যে পুরুষ ২৫৫ জন এবং মহিলা ছিলেন ৪৪জন৷ এদিন তিনি অভিযোগ করেন, রাজ্য সম্মেলনে উপস্থিত ২৯৯ জন প্রতিনিধিদের মধ্যে ১৩৮ জন নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে আক্রান্ত হয়েছেন৷ এই পরিস্থিতি মোকাবিলার পথ খঁুজে বের করতেই রাজ্য সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top