News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে শাসক দল, অভিযোগ সিপিএমের
Image

রাজ্যে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে শাসক দল, অভিযোগ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত সন্ত্রাস অব্যাহত রয়েছে৷ শাসক দলের কর্মীদের একাংশ এই সন্ত্রাস চালিয়ে যাচ্ছে৷ গণতান্ত্রিক বাতাবরণ ত্রিপুরায় নষ্ট করার চেষ্টা চলছে৷ সোমবার আগরতলায় সিপিএম রাজ্য সম্মেলনের অন্তিম দিনে সকালে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তিনি সাংবাদিক সম্মেলনে আরও বলেন, শাসক দলের ক্রমাগত সন্ত্রাসের মোকাবিলা করে চলেছে সিপিএম কর্মীরা৷ এজন্য তিনি দলের সমস্ত কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি বলেন, এরাজ্যে গণতান্ত্রিক পরিবেশ বিষিয়ে তোলা হচ্ছে৷ বিভিন্ন স্থানে শাসক দলের কর্মীরা বিরোধীদের কন্ঠ স্তব্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরত৷

এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেছেন ইয়েচুরি৷ তিনি অভিযোগ করেন কেন্দ্রের মোদি সরকার হিন্দুত্বকে প্রাধান্য দিয়ে গোটা দেশে বিভাজনের রাজনীতি করতে চাইছে৷ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইয়েচুরি বলেন, বিজেপির বিরুদ্ধে গোটা দেশেই চলছে জনরোষ৷ মহাজোটের প্রসঙ্গে ইয়েচুরি বলেন, রাজ্য ভিত্তিক সমঝোতা হবে৷ পাঁচ রাজ্যের যে বিধানসভা ভোট প্রক্রিয়া চলছে তাতে প্রতিটি রাজ্যেই সিপিএম প্রচার চালাচ্ছে৷ যেখানে যেখানে নেতৃত্বরা গিয়েছেন সেখানেই সরকারী বিরোধী হাওয়া বইছে৷ লোকসভা নির্বাচনে ত্রিপুরায় সিপিএম সরাসরি দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন সীতারাম ইয়েচুরি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top