News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থান বিধানসভা নির্বাচন : নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি
Image

রাজস্থান বিধানসভা নির্বাচন : নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি

জয়পুর, ২৭ নভেম্বর (হি.স.): আগামী ৭ ডিসেম্বর রাজস্থান বিধানসভা নির্বাচন| তার আগে রাজস্থান বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| সোমবার রাজস্থানের রাজধানী জয়পুরে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর| এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, রাষ্ট্রীয় প্রবক্তা সুধাংশু ত্রিবেদী প্রমুখ| এবার বিজেপির পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহারের নাম রাখা হয়েছে, ‘রাজস্থান গৌরব সংকল্প পত্র’|
‘রাজস্থান গৌরব সংকল্প পত্র’-তে কর্মসংস্থান-সহ অন্যান্য বিষয়ের উপর বিশেষ জোর দিয়েছে বিজেপি নেতৃত্ব| নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে জানিয়েছেন, ‘আগামী ৫ বছরে প্রাইভেট সেক্টরে ৫০ লক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে| এছাড়াও গর্ভমেন্ট সেক্টরে প্রতি বছর ৩০ হাজার চাকরি দেওয়া হবে|’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top