News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন : উন্নয়ন প্রসঙ্গে পাল্টা বিজেপিকে তোপ কে চন্দ্রশেখর রাওয়ের
Image

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন : উন্নয়ন প্রসঙ্গে পাল্টা বিজেপিকে তোপ কে চন্দ্রশেখর রাওয়ের

মেহবুবনগর, ২৭ নভেম্বর (হি.স.) : আগামী ৭ ডিসেম্বর ভোটগ্রহণ হবে তেলেঙ্গানায়। তার আগে জোর রাজনৈতিক তরজা শুরু হল বিজেপি ও তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) মধ্যে। উন্নয়ন প্রসঙ্গে পাল্টা বিজেপি বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা টিআরএস নেতা কে চন্দ্রশেখর রাও।
এদিন নিজামাবাদের জনসভায় টিআরএস-এর বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কংগ্রেস ও টিআরএস একই মুদ্রার দুইদিক। দুইটি দলই পরিবারতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। দুইটি দলই সংখ্যালঘুদের তোষণ করে চলেছে। এরা ভোটব্যাঙ্ক রাজনীতিতে বিশ্বাসী। এই দুইটি দলের অভ্যন্তরে কোনও গণতন্ত্র নেই। কে চন্দ্রশেখর রাও রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেসে। সেই আদর্শে চলে তিনি তেলেঙ্গানাকে ধ্বংস করে ছেড়েছেন। তাঁর মতো ব্যক্তি ফের ক্ষমতায় এলে রাজ্যকে ১০০ শতাংশ ধ্বংস করে দেবে। পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দেগে এদিন মেহবুবনগরের জনসভায় কে চন্দ্রশেখর রাও বলেন, প্রধানমন্ত্রী যা বলছেন তা অসত্য। ভোটের জন্য এই অসত্য পরিসংখ্যান দিয়েছেন তিনি। আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছি যে পরিসংখ্যান তিনি তুলে ধরেছেন তা প্রমাণ করে দেখাক। পাশাপাশি এন চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, আমি টিডিপি সভাপতি তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে ভয় পাই না। অবিভক্ত অন্ধ্রপ্রদেশে কংগ্রেস ও টিডিপি মিলে তেলেঙ্গানাকে বঞ্চিত করে এসেছে। তাই ভোট দেওয়ার সময় সতর্ক হওয়া উচিত। টিআরএস-এর আমলে বিগত সাড়ে চার বছর ধরে রাজ্যে দ্রত গতিতে উন্নয়ন হয়েছে। প্রায় ৪৩ হাজার কোটি টাকার জনমুখী প্রকল্প বিগত সাড়ে বছরে গ্রহণ করা হয়েছে।
উল্লেখনীয়, আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তেলেঙ্গানায়। ১১৯ আসন বিশিষ্ট বিধানসভায় বর্তমানে ৯০টি আসন টিআরএস-এর দখলে রয়েছে । সেপ্টেম্বরে বিধানসভা ভেঙে দেওয়া হয়। নির্ধারিত সময়ের আগেই বিধানসভা ভেঙে দেন কে চন্দ্রশেখর রাও। এই নির্বাচনে টিআরএস একাই লড়ছে। সিপিআই, তেলেঙ্গানা জনসমিতির সঙ্গে জোট গড়ে নির্বাচন লড়ছে বিজেপি। এই প্রধানমন্ত্রী বলেন, টিআরএস সঙ্গে কংগ্রেসের বন্ধত্ব লড়াই হতে চলেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top