News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে শুরু হল চতুর্থ দফার পঞ্চায়েত নির্বাচন, কড়া নিরাপত্তা উপত্যকা জুড়ে
Image

জম্মু ও কাশ্মীরে শুরু হল চতুর্থ দফার পঞ্চায়েত নির্বাচন, কড়া নিরাপত্তা উপত্যকা জুড়ে

জম্মু ও শ্রীনগর, ২৭ নভেম্বর (হি.স.): সন্ত্রাস-বিদ্ধ জম্মু ও কাশ্মীরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার পঞ্চায়েত ভোট মিটেছে শান্তিতে এবং নির্বিঘ্নেই| কাশ্মীর উপত্যকা জুড়ে দিন দিন বেড়েই চলেছে সন্ত্রাসবাদী হামলা। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হল পঞ্চায়েত নির্বাচনের চতুর্থ দফার ভোট| ভোটগ্রহণকে ঘিরে যাতে কোনওরকম অশান্তির ঘটনা না ঘটে সে জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফার নির্বাচনের মতো চতুর্থ দফার নির্বাচনও ভেস্তে দেওয়ার উদ্দেশ্যে বনধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন|
মঙ্গলবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের মাওয়ের, কালামাবাদ, বান্দিপোরা, বিজহামা, সিংপোড়া, পুলওয়ামা, আরিপাল, শোপিয়ান, কুন্দ, আচাবাল এবং কাজিগুন্দ-সহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে চতুর্থ দফার পঞ্চায়েত নির্বাচন। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে ন’দফায় সম্পন্ন হবে পঞ্চায়েত নির্বাচন| ইতিমধ্যেই গত ১৭ নভেম্বর প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে| গত ২০ নভেম্বর দ্বিতীয় দফার নির্বাচনও শান্তিতে মিটেছে| তৃতীয় দফার নির্বাচন হয়েছে ২৪ নভেম্বর| মঙ্গলবার হবে চতুর্থ দফার নির্বাচন। বাকি দফার নির্বাচন হবে, যথাক্রমে ২৯ নভেম্বর এবং ১, ৪, ৮ এবং ১১ ডিসেম্বর|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top