News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএলে কেরিয়ার বাঁচানোর লড়াইয়ে এবার রঞ্জি ট্রফি লক্ষ্য যুবরাজ সিংয়ের
Image

আইপিএলে কেরিয়ার বাঁচানোর লড়াইয়ে এবার রঞ্জি ট্রফি লক্ষ্য যুবরাজ সিংয়ের

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) : আইপিএলে নিজের কেরিয়ার বাঁচানোর লড়াইয়ে এবার রঞ্জি ট্রফিকে একমাত্র লক্ষ্য করে প্রমাণ করতে চান জোড়া বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম নায়ক যুবরাজ সিং৷ বিজয় হাজারে ট্রফিতে রাজ্য দলের হয়ে মাঠে নামলেও এই মরশুমে এখনও পর্যন্ত রঞ্জি ট্রফিতে দেখা যায়নি যুবিকে৷ বিজয় হাজারে ট্রফির ৭টি ইনিংসে ২৬৪ রান করলেও দেওধরের কোনও স্কোয়াডে জায়গা হয়নি৷এমনকি তাঁকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হচ্ছে না বলেও নির্বাচকরা ইঙ্গিতও দিয়েছেন৷
অন্ধ্র ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে পঞ্জাব ইতিমধ্যে দু’টি রঞ্জি ম্যাচ খেলে ফেললেও যুবরাজকে দলে পায়নি তারা৷ ট্রেড উইন্ডো বন্ধ হওয়ার সময় বোর্ডে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জমা দেওয়া রিটেনশন লিস্টে নাম না থাকায় অবশেষে টনক নড়ে যুবির৷ কিংস ইলেভেন পঞ্জাব যুবরাজকে চুক্তি থেকে ছেঁটে ফেলায় রঞ্জি খেলে নিজেকে জাতীয় ক্রিকেট আঙিনায় ভাসিয়ে রাখতে চাইছেন তারকা অলরাউন্ডার৷
এই অবস্থায় আসন্ন দ্বাদশ আইপিএল নিলামে যুবরাজের অবিক্রিত থাকার সম্ভাবনা প্রবল৷ এই অবস্থায় ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করাই পাখির চোখ টিম ইন্ডিয়ার কক্ষপথ থেকে ছিটকে যাওয়া তারকার৷ অগত্যা নিলামের আগে রঞ্জির তিনটি ম্যাচই ভরসা তাঁর৷
বুধবার থেকে শুরু হতে যাওয়া দিল্লি ম্যাচের জন্য পঞ্জাবের রঞ্জি স্কোয়াডে রয়েছেন যুবরাজ৷ কোটলার লড়াইয়ের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি৷ এই ম্যাচটি ছাড়া আগামী ৬ ও ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া হিমাচলপ্রদেশ ও তামিলনাড়ু ম্যাচেও পঞ্জাবের হয়ে প্রতিনিধিত্ব করবেন যুবি৷ জয়পুরে আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর৷ এখন দেখার যে, নিলামের আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের কাছে নিজের গ্রহণযোগ্যতা তুলে ধরতে পারেন কি না যুবি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top