News Flash

  • Home
  • Uncategorized
  • থাইল্যান্ডের রাজকুমারীর সফর ২৭শে, কৈলাসহর জুড়ে চলছে উৎসবের প্রস্তুতি
Image

থাইল্যান্ডের রাজকুমারীর সফর ২৭শে, কৈলাসহর জুড়ে চলছে উৎসবের প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নির কৈলাসহর সফরকে কেন্দ্র করে চলছে উৎসবের প্রস্তুতি। রাজকুমারীর সফরকে সাফল্যমণ্ডিত করতে প্রশাসনিক কর্তারা এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন। সমস্ত কৈলাসহর জুড়ে চলছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জানা গেছে, নিরাপত্তা সুনিশ্চিত করতে কৈলাসহরে প্রবেশের সমস্ত গাড়িঘোড়ায় তল্লাশি চালানো হচ্ছে। বাজার, স্কুল ও কলেজে, সমস্ত জায়গায় চলছে নিরাপত্তা বাহিনীদের তল্লাশি অভিযান।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর ঊনকোটি প্রত্নতাত্বিক নিদর্শনস্থল পরিদর্শন করতে কৈলাসহরে আসছেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নি। জানা গেছে, এই প্রথমবার তিনি কৈলাসহর আসছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। জানা গেছে, থাইল্যান্ডের রাজকুমারী আগামী ২৭ নভেম্বর সকালে আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কৈলাসহরে আসবেন। কৈলাসহর সার্কিট হাউসে সাময়িক বিরতির পর তিনি দুপুরে ঊনকোটি প্রত্নস্থলের উদ্দেশে রওয়না হবেন। উনকোটি পরিদর্শন শেষে এদিন বিকালেই আগরতলার উদ্দেশে কৈলাসহর ত্যাগ করবেন।
কিংডম অব থাইল্যান্ডের রাজকুমারীর সফর উপলক্ষে কৈলাসহর সার্কিট হাউস থেকে ঊনকোটি পর্যন্ত রাস্তার দুপাশে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ বিভিন্ন জনগোষ্ঠীর পোশাকে সুসজ্জিত হয়ে ভারত ও থাইল্যান্ডের জাতীয় পতাকা হাতে নিয়ে রাজকুমারীকে স্বাগত ও অভ্যর্থনা জানাবেন। তাঁকে স্বাগত জানিয়ে রাস্তায় বড় বড় তোরণও তৈরি করা হচ্ছে।
জানা গেছে, থাইল্যান্ডের রাজকুমারীর প্রথমবার কৈলাসহর সফরকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। কিংডম অব থাইল্যান্ডের রাজকুমারীর সঙ্গে সে দেশের একটি উচ্চস্ত্রের সরকারি প্রতিনিধি দলও থাকবেন বলে জানা গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top