নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ শিশুটির বর্তমান ঠিকানা কমলপুরের চাইল্ড ক্যায়ার হোম। তার বয়স মাত্র ছয় মাস। যে সময় শিশুকে তার মা-বাবার সঙ্গে থাকার কথা সে সময় তাকে তালাবন্দি করে রাখা হয়েছিল। এ কাজে অভিযুক্ত করা হয়েছে তার বাবা তুষার রায়কে। বাবার অমানবিক কাজের দৌলতে আজ শিশুটির বর্তমান ঠিকানা চাইল্ড ক্যায়ারে।
জানা গেছে, বিগত তিন দিন ধরে ঘরে তালাবন্দি অবস্থায় ছিল অবুঝ শিশুটি। শিশুটিকে ঘরে তালাবন্দি করে রেখে গিয়েছিল তার বাবা তুষার রায়। জানা গেছে, শিশুটি তুষারের দ্বিতীয় পক্ষের সন্তান। তুষার দুটি বিয়ে করেছে। প্রথম স্ত্রীকে গায়ে আগুন ধরিয়ে দেওয়ায় অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শিশুটির মায়েরও বর্তমানে কোনও হদিশ নেই। জানা গেছে, শিশুটির কান্নার শব্দ শুনে পাশের বাড়ির লোকজন ছুটে আসেন। তাঁরা দেখেন ঘরে তালা ঝুলছে। সাথে-সাথে তাঁরা খবর দেন কমলপুর বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক শ্যামল পালকে। খবর পেয়ে ছুটে আসেন তিনি। তিনি এসে বন্ধ ঘর থেকে উদ্ধার করেন শিশুটিকে।
এর পর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, বর্তমানে শিশুটিকে চাইল্ড ক্যায়ার হোমে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে। এদিকে তুষারের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, পিতা তুষার সাহা পলাতক।
তালাবন্দি ঘর থেকে ছয় মাসের শিশু উদ্ধার, ফেরার বাবা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















