News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী তিন বছরের মধ্যে ত্রিপুরাকে শিক্ষাক্ষেত্রে জাতীয় স্তরে পৌঁছাতে হবে ঃ শিক্ষামন্ত্রী
Image

আগামী তিন বছরের মধ্যে ত্রিপুরাকে শিক্ষাক্ষেত্রে জাতীয় স্তরে পৌঁছাতে হবে ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ অভিভাবক হলো শিশুর প্রথম শিক্ষক৷ এখানকার শিক্ষা ব্যবস্থা হলো শিশু কেন্দ্রীক শিক্ষা ব্যবস্থা৷ তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে গেলে গুণগত শিক্ষা প্রদান করতে হবে৷ রাজ্য সরকার শিশুদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে চায়৷ তাদের কোয়ালিটি এডুকেশন দিতে চায়৷ আগামী তিন বছরের মধ্যে ত্রিপুরাকে শিক্ষাক্ষেত্রে জাতীয় স্তরে পৌঁছাতে হবে৷ সেই উদ্দেশ্যে আগামী বছর থেকে রাজ্য সরকার সিবিএসই পাঠ্যক্রম চালু করবে৷ স্থাবন করা হবে ৪টি নতুন বিএড কলেজ, সৈনিক সুকল এবং সরকারি মহাবিদ্যালয়ও৷ চালু করা হবে রিজিওনাল ইনস্টিটিউট অব এডুকেশন৷ নতুন সরকার গঠনের স্বল্প সময়ের মধ্যেই রাজ্যে স্থাপিত হয়েছে ট্রিপল আইটি৷ আজ চন্দ্রপুরস্থিত তুষার সংঘ ক্লাবে আগরতলা পাবলিক সুকলের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই কথাগুলি বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷

শিক্ষামন্ত্রী আরও বলেন যে, শিক্ষাক্ষেত্রে ত্রিপুরা রাজ্য আগামী তিন বছরের মধ্যে জাতীয় স্তরে উন্নীত হতে চায়৷ তিনি শিশুদের ইতিবাচক চিন্তাধারায় উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান৷ গুণগত শিক্ষার প্রসারে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী৷ তিনি উপস্থিত ছাত্র-ছাত্রী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে মত বিনিময় করেন৷ তিনি বলেন যে, ছাত্র-ছাত্রীদের পড়াশুনার প াশাপশি দেশ , রাজ্য এবং সমাজের খবরও রাখতে হবে৷

অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী বলেন, শিক্ষা এবং সংসৃকতি এই দুই মূল মন্ত্রের মাধ্যমেই রাজ্যকে উন্নয়নের অভিমুখে এগিয়ে নিয়ে যেতে হবে৷ পড়াশুনার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যকলাপেও ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে হবে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিভা সরকার শর্মা৷ সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের ভাইস প্রেসিডেন্ট অগ্ণি কুমার আচার্য৷ অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন প্রবাল ভৌমিক৷ অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top