News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব বিল প্রত্যাহারের দাবীতে জাতীয় সড়ক ও রেল অবরোধ করবে আইএনপিটি
Image

নাগরিকত্ব বিল প্রত্যাহারের দাবীতে জাতীয় সড়ক ও রেল অবরোধ করবে আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে আগামী ১০ ডিসেম্বর জাতীয় সড়ক ও রেল

শনিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আইএনপিটির রাজ্য সভাপতি বিজয় কুমার রাঙ্খল, সাধারণ সম্পাদক জগদিশ দেববর্মা৷

লাইন অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে আইএনপিটি৷ রাজ্যের তিনটি জায়গায় হবে এই অবরোধ৷ তবে বারো ঘন্টার এই অবরোধকে সফল করার জন্য আইএনপিটির তরফ থেকে সকল অংশের জনগণের কাছে আহ্বান জানানো হয়েছে৷ যে তিনটি জায়গাায় অবরোধ সংগঠিত করা হবে সেগুলি হল, হেজামারা, আমবাসা এবং বড়মুড়ার খামতিংবাড়িতে৷

শনিবার আগরতলায় দলের কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই আন্দোলন কর্মসূচীর ঘোষণা দিয়েছেন দলের রাজ্য সভাপতি বিজয় কুমার রাঙ্খল৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবী সময়োপযোগী৷ কারণ, এই বিলে যেসব বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে সেগুলি কোনওভাবেই মেনে নেওয়া যায়না৷ এই বিল কার্য্যকর করা হলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ভূমিপুত্ররা নানাভাবে ক্ষতিগ্রস্ত হবেন৷ তাই তারা এরাজ্যের উপজাতিদের জাতিসত্বার বিকাশে এই বিলকে কোন ভাবেই সমর্থন করবে না৷ তাদের প্রতিবাদ আন্দোলন জারী থাকবে৷ এদিকে, সামনে মাসে দলের কেন্দ্রীয় কমিটরি বৈঠক হতে চলেছে৷ এই বৈঠকে দল রণকৌশল চূড়ান্ত করবে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top