News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা জাফর শরিফ
Image

প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা জাফর শরিফ

বেঙ্গালুরু, ২৫ নভেম্বর (হি.স.) : প্রাক্তন রেলমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা জাফর শরিফ প্রয়াত। রবিবার বেঙ্গালুরুর ফোর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫। তাঁর এক ছেলে ও দুই মেয়ে বর্তমান।
২৩ নভেম্বর মসজিদে নামাজ পাঠের গাড়িতে ওঠা মাত্র অসুস্থ বোধ করেন তিনি। তৎক্ষণাৎ তাকে ফোর্টি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়। সেখানেই এদিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এছাড়াও তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। সম্প্রতি তার শরীরে পেসমেকারও বসানো হয়।
তাঁর আমলেই দেশের সমস্ত রেললাইন ব্রড গেজে পরিণত হয়েছিল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। প্রয়াত নেতার বাড়িতে গিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। অভিনেতা রজনীকান্তও তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এক শোকবার্তায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ট্যুইটারে লেখেন, কংগ্রেসের জন্য এটি দুঃখের দিন। সম্মানীয়, শ্রদ্ধেয় জাফর শরিফ প্রয়াত। তাঁর পরিবারবর্গের প্রতি আমার সমবেদনা রইল।
রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ গুণ্ডু রাও জানিয়েছেন, রাজ্য একজন বর্ষীয়ান ও বিজ্ঞ রাজনীতিবিদকে হারাল। উন্নয়নের প্রসঙ্গে তিনি কোনওদিন দ্বিচারিতা করেনি।
১৯৭২ সালে উত্তর বেঙ্গালুরু থেকে প্রথম নির্বাচনে যেতেন শরিফ। তারপর ১৯৯৬ সাল পর্যন্ত টানা ওই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন তিনি। ১৯৯১ সালে পি ভি নরসিমা রাও সরকারের মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্বও সামলেছেন সি কে জাফর শরিফ। তাঁর মন্ত্রীত্বের সময় রেলপথের এক উল্লেখযোগ্য সম্প্রসারণ হয়েছিল কর্ণাটকে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top