News Flash

  • Home
  • Uncategorized
  • বাম আমলে শিক্ষায় লালিকরণের তথ্য বিধানসভায় তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
Image

বাম আমলে শিক্ষায় লালিকরণের তথ্য বিধানসভায় তুলে ধরলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ শিক্ষায় লালিকরণের জন্য বিধানসভায় পূর্বতন সরকারকে তুলোধূনো করেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধবংস করে দেওয়ার পিছনে পূর্বতন সরকারের শিক্ষায় লালিকরণের উদ্দেশ্যই দায়ি৷ তাই, বর্তমান রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থেকেই এনসিইআরটির সিলেবাস চালু করতে চলেছে৷ কারণ, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷

এদিন বিধানসভায় মুখ্য সচেতক কল্যাণী রায় প্রশ্ণপত্রে বিজেপিকে নিয়ে টিকা প্রসঙ্গে জানতে চেয়েছেন৷ তৎক্ষনাৎ শিক্ষামন্ত্রী এর জবাব দিয়েছেন৷ তাঁর কথায়, প্রশ্ণপত্রে বিজেপিকে নিয়ে টিকা লেখার খবরটি জানার পর আশ্চর্য্য হয়েছি৷ সঙ্গে সঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি৷ কিন্তু, খবর নিয়ে আক্কেল গুড়ুম হয়ে গেছে৷ পূর্বতন সরকারের আমলে অনুমোদিত সিলেবাসে নির্বাচনী রাজনীতির বিষয়টি অন্তর্ভূক্ত ছিল৷ তাতে, কংগ্রেস, সিপিএম, সিপিআই, ফরোয়ার্ড ব্লক, বিজেপি সম্পর্কে বিস্তারিত উল্লেখ ছিল৷ সেই জন্যই পরীক্ষায় প্রশ্ণপত্রে বিজেপি সম্পর্কে টিকা এসেছিল৷ শিক্ষামন্ত্রী বলেন, ওই শিক্ষককে পুরস্কার দেওয়া উচিত৷ পাঠ্য পুস্তকে কোনও বিষয় উল্লেখ থাকলে তা প্রশ্ণপত্রে আসবেই৷ শিক্ষামন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন, পূর্বতন সরকারের অনুমোদিত পাঠ্য পুস্তকে নির্বাচনী রিগিং, বুথ দখল ইত্যাদি বিষয়গুলিও অন্তর্ভূক্ত রয়েছে৷ ছাত্র-ছাত্রীদের তা পড়ানো হচ্ছে৷ তাই, আমি মনে করি প্রশ্ণপত্রে বিজেপিকে নিয়ে টিকা দেওয়ার জন্য শিক্ষক কিংবা বিদ্যালয় কোনও ভূল করেনি৷

এদিন তিনি সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধরকে নিশানা করে বলেন, কোনও বিষয়ে খবর না নিয়ে মন্তব্য করলে দল সম্পর্কে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷ অন্তত প্রাক্তন শিক্ষামন্ত্রীর সাথে এ বিষয়ে আলোচনা করলেই ভূল মন্তব্য করা থেকে নিজেকে এড়াতে পারতেন৷ তাঁর কটাক্ষ্য, শিক্ষায় লালিকরণের উদ্দেশ্যেই এ ধরনের সিলেবাস তৈরি করা হয়েছিল৷ পূর্বতন সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের লেখা বই বিদ্যালয়গুলিকে ক্রয় করতে বলা হয়েছিল৷ পাঠ্য পুস্তকে দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রথম স্থানে রয়েছে বামফ্রন্ট এবং এরপরই রয়েছে কংগ্রেস৷ শিক্ষামন্ত্রীর কথায়, বামফ্রন্ট কোনও রাজনৈতিক দল নয়৷ কয়েকটি রাজনৈতিক দলের যুক্ত ফ্রন্ট মাত্র৷ তিনি আরও বলেন, পূবর্তন সরকারের অনুমোদিত পাঠ্য পুস্তকে প্রচুর ভূল তথ্য রয়েছে৷ ফলে, ছাত্র-ছাত্রীরা ভুল শিক্ষা অর্জন করছে৷ তার দাবি, শিক্ষায় এতদিন পরিকল্পিত ভাবে লালিকরণ হয়েছে৷ কিন্তু, বর্তমান রাজ্য সরকার দীর্ঘদিনের অব্যবস্থা দুর করতে চেষ্টা চালিয়েছে৷ শিক্ষা মন্ত্রী জানান, আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাস চালু হচ্ছে৷ প্রথম থেকে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর জন্য এনসিইআরটির  সিলেবাস আগামী শিক্ষাবর্ষেই শুরু হচ্ছে৷ তাঁর দাবি, শিক্ষায় ৩ বছরে রাজ্যকে জাতীয় স্তরে পৌছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top