News Flash

  • Home
  • Uncategorized
  • অসংবিধানিক ভাবে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে, দাবি মল্লিকার্জুন খাড়গে
Image

অসংবিধানিক ভাবে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে, দাবি মল্লিকার্জুন খাড়গে

কালাবুগারি, ২৪ নভেম্বর (হি.স.) : অসংবিধানিক ভাবে জম্মু ও কাশ্মীরের বিধানসভা দেওয়া হয়েছে। এর জন্য রাজ্যপাল সত্যপাল মালিকের পদত্যাগ দাবি করছি বলে শনিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন লোকসভার সাংসদ তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
শনিবার কর্ণাটকের কালাবুরাগিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, বিধানসভা ভেঙে দিয়ে গণতন্ত্রের মজা উড়িয়েছেন রাজ্যপাল। সংখ্যাগরিষ্ঠ থাকা সত্বেও বিধানসভা ভেঙে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনডিএ সরকারের আমলে গণতন্ত্রের কোনও সুযোগ নেই। এই ঘটনার পর রাজ্যপালের উচিত পদত্যাগ করা।
গোটা বিষয়ে বিজেপি-কে দায়ী করে মল্লিকার্জুন খাড়গে বলেন, বৃহদ জোট তৈরি হওয়ার পর বিজেপি ভয় পেয়েছিল। তাই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়। গোটা দেশে পরিবর্তন চাইছে যুবসম্প্রদায়। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরামে নিশ্চিত ভাবে জয়ী হবে বিজেপি।
উল্লেখনীয়, ২১ নভেম্বর সকাল থেকে সরকার গড়ার জন্য পিডিপি-ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস মধ্যে তৎপরতা শুরু হয়। জোট গড়া নিয়ে তিনটি দলের মধ্যে আলোচনা চলতে থাকে। ওইদিন রাতের দিকে পিডিপি নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখমন্ত্রী মেহবুবা মুফতি রাজ্যপালের কাছে সরকার গড়ার জন্য চিঠি পাঠায়। ফ্যাক্স মেশিন খারাপ থাকার জন্য চিঠি পায়নি রাজ্যপাল। পরে ওইদিনই বিধানসভা ভেঙে দেন তিনি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top