News Flash

  • Home
  • Uncategorized
  • গুরু নানক জয়ন্তী : দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

গুরু নানক জয়ন্তী : দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.): গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও| ১৪৬৯ সালের ১৫ এপ্রিল লাহোরের নিকটে অবস্থিত একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শিখ ধর্মের প্রবক্তা গুরু নানক দেব| প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে তাঁর জন্মোত্সব পালিত হয়| শুক্রবার গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| টুইট করে শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘প্রত্যেকটি দেশবাসী, বিশেষ করে ভারত এবং বিদেশে বসবাসকারী আমাদের সকল ভাই-বোনকে গুরুপর্বের শুভেচ্ছা| গুরু নানক দেব-এর জীবন এবং শিক্ষা আমাদের শান্তি, করুণা ও সেবা করার জন্য অনুপ্রাণিত করে|’ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘সত্য, ন্যায়পরায়ণতা এবং সমবেদনার পথে চলার জন্য নানকের আদর্শ মানুষকে অনুপ্রেরণা যোগায়| তিনি শিক্ষার শক্তিকে বিশ্বাসী ছিলেন| জয়ন্তীতে গুরু নানককে প্রণাম|’
গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘৫৪৯ তম জন্মবার্ষিকীতে শ্রী গুরু নানক দেবজীকে আন্তরিক সম্মান|’ শুভেচ্ছা বার্তায় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, ‘আপনাদের সকলকে গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে শুভেচ্ছা|’ শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৪৯ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে দেশের বিভিন্ন গুরুদ্বারগুলি| সেজে উঠেছে গুরু নানকের জন্মস্থানও, যা বর্তমানে পাকিস্তানে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top