News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরকে বাঁচাতেই পিডিপিকে সমর্থন করেছিলাম : ওমর আবদুল্লা
Image

কাশ্মীরকে বাঁচাতেই পিডিপিকে সমর্থন করেছিলাম : ওমর আবদুল্লা

শ্রীনগর, ২২ নভেম্বর (হি.স.) : অস্থির পরিস্থিতির থেকে জম্মু ও কাশ্মীরকে বাঁচানোর জন্য পিডিপি-কে সরকার গড়ার জন্য সমর্থন করেছিলাম। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।
এদিন ওমর আবদুল্লা বলেন, সরকার গড়া নিয়ে যে ঘোড়া কেনাবেচা হচ্ছে এবং অর্থ ব্যবহার করা হয়েছে তার তদন্ত হওয়া দরকার। অন্য কেউ আমাদের জোটবদ্ধ হওয়ার জন্য বলেনি। অস্থির পরিস্থিতির থেকে জম্মু ও কাশ্মীকে বাঁচানোর জন্য পিডিপি-কে সরকার গড়ার জন্য সমর্থন করেছিলাম। কিন্তু রাজ্যপাল সেই দাবি অগ্রাহ্য করেন। কিন্তু আমি এও মনে করি না ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, কংগ্রেস এক সঙ্গে নির্বাচন লড়লে রাজ্য ভাল হবে। কারণ বৈধ বিরোধী দল থাকাটা প্রয়োজন।
উল্লেখ্য, সম্প্রতি পিডিপি ফের সরকার গঠনের দাবি করায় কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে বিধানসভা ভেঙে দেন রাজ্যের রাজ্যপাল সত্যপাল মালিক। রাজভবন থেকে এক বিবৃতিতে ওই পদক্ষেপ নেওয়ার পেছন তিনটি কারণ উল্লেখ করা হয়। এর মধ্যে ছিল বিপুল টাকা লেনদেনের সম্ভাবনা, কোনও স্থায়ী সরকার গঠন না হওয়ার সম্ভাবনা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top