News Flash

  • Home
  • Uncategorized
  • ’১৯ লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সমর্থন ছাড়া কোনও দল সরকার গড়তে পারবে না : মুলায়ম সিং যাদব
Image

’১৯ লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সমর্থন ছাড়া কোনও দল সরকার গড়তে পারবে না : মুলায়ম সিং যাদব

লখনউ, ২২ নভেম্বর (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে নির্ণায়ক ভূমিকা পালন করবে সমাজবাদী পার্টি। বৃহস্পতিবার নিজের ৮০তম জন্মদিনে এমনই দাবি করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব।
নিজের ৮০তম জন্মদিনে দলীয় কর্মীদের এক সভায় মুলায়ম সিং যাদব বলেন, সমাজবাদী পার্টির সমর্থন ছাড়া কোনও রাজনৈতিক দলই কেন্দ্রে সরকার গঠন করতে পারবে না। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মোড় ঘোরানোর ক্ষমতা যে তার রয়েছে তা তুলে ধরে মুলায়ম সিং যাদব বলেন, ডিভিশনাল লেভেল জনসভার আয়োজন করুন। সেখানে আমি বক্তব্য রাখব। আমি এমন ভাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঘুরিয়ে দেব যাতে করে সমাজবাদী পার্টির সমর্থন ছাড়া কোনও দল সরকার গড়তে পারবে না। পাশাপাশি সমাজতান্ত্রিক ভাবধারায় সাধারণ মানুষদের সচেতনতা করার দরকার বলে জানিয়েছেন মুলায়ম সিং যাদব। এই বিষয়ে মুলায়ম সিং যাদব বলেন, সমাজতান্ত্রিক আদর্শগুলি পড়া উচিত সাধারণ মানুষদের। সমাজতান্ত্রিক আদর্শ সাধারণ মানুষদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য দলীয় কর্মীদের কাজ করতে হবে। কোনও রকমের বঞ্চনা সমাজে থাকা উচিত নয়। আমাদের সবাইকে এক সঙ্গে এগিয়ে যেতে হবে। উত্তরপ্রদেশ অনেক বড় রাজ্য এবং সমাজের প্রান্তিক মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। নারী এবং পুরুষদের বরাবর সমান সুযোগ সুবিধা প্রদান করেছে দল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top