News Flash

  • Home
  • Uncategorized
  • অন্য সরকার গঠিত হতে পারে, বুঝেই ভেঙে ফেলা হল জম্মু ও কাশ্মীর বিধানসভা : আজাদ
Image

অন্য সরকার গঠিত হতে পারে, বুঝেই ভেঙে ফেলা হল জম্মু ও কাশ্মীর বিধানসভা : আজাদ

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): রাজ্যপাল সত্যপাল মালিক অত্যন্ত ভালো মানুষ| মূল অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে| জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে এমনই মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ| দিনভর রাজনৈতিক নাটকের শেষে, বুধবার আচমকাই জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল সত্যপাল মালিক, এ প্রসঙ্গে বৃহস্পতিবার কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই| তিনি খুবই ভালো মানুষ| কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ হল এই যে, বিধানসভা যদি ভাঙতেই হয় তবে পিডিপি-র উপর থেকে সমর্থন তুলে নেওয়ার ৪-৫ মাসের মধ্যেই বিধানসভা ভেঙে ফেলতে পারতেন তাঁরা|’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলাম নবি আজাদ আরও বলেছেন, ‘বিগত ৪-৫ মাস ধরে বিজেপি তাঁদের নিজস্ব সরকার গড়তে চেয়েছিল, কিন্তু তাঁদের সংখ্যাগরিষ্ঠতা নেই| যখন তাঁরা দেখল জম্মু ও কাশ্মীরে অন্য সরকার গঠিত হতে পারে, তখনই বিজেপি বিধানসভা ভেঙে দিল|’ উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে বিজেপিকে রুখতে আপাতত একমঞ্চে কংগ্রেস-পিডিপি-ন্যাশনাল কনফারেন্স| কিন্তু, ত্রয়ীর এই অভিনব সিদ্ধান্ত বাজিমাত করার আগেই বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল সত্যপাল মালিক| মঙ্গলবার গোটা দিনের নাটকে মূল্য আলোচ্য বিষয় ছিল জম্মুতে রাজভবনের ফ্যাক্স মেশিন| মঙ্গলবার সন্ধ্যার পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহৱুবা মুফতি সরকার গঠনের চিঠি টুইটারে পোস্ট করে লেখেন, ‘চিঠিটা রাজভবনের পাঠানোর চেষ্টা করছি| অদ্ভূতভাবে ফ্যাক্স মেশিন কাজ করছে না| রাজ্যপালের সঙ্গেও ফোনেও যোগাযোগ করার চেষ্টা করছি|’ এরপরই সাজ্জাদ লোনও চিঠি দেন রাজ্যপালকে| তাঁর দাবি, বিজেপির ২৬ জন বিধায়কের পাশাপাশি আরও ১৮ জনের সমর্থন রয়েছে তাঁর সঙ্গে| এই দুই দাবির প্রেক্ষিতে বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল সত্যপাল মালিক|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top