News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল কেলেঙ্কারীর প্রতিবাদে রাজপথে মিছিল বামপন্থী ছাত্র যুব সংগঠনের
Image

রাফাল কেলেঙ্কারীর প্রতিবাদে রাজপথে মিছিল বামপন্থী ছাত্র যুব সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ রাফাল দুর্নীতি নিয়ে সরব হল বামপন্থী ছাত্র যুব সংগঠন৷ বুধবার রাজধানী আগরতলা শহশে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ এবং টি এস এফ৷ এদিন ছাত্র যুব ভবন থেকে একটি মছিল শহরের বিভিন্ন পথ পরিক্রম করেছে৷ মিছিলের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী৷ তাছাড়াও ছিলেন সংগঠনগুলির রাজ্য নেতৃত্ব৷ অমল চক্রবর্তী অভিযোগ করেছেন, দেশের মধ্যে সর্ববৃহত প্রতিরক্ষা কেলেঙ্কারী হচ্ছে রাফাল কেলেঙ্কারী৷ কেন্দ্রের মোদি সরকার এই কেলেঙ্কারীর সাথে জড়িত৷ দেশব্যাপী এই কেলেঙ্কারীর প্রতিবাদে সরব হচ্ছে অবিজেপি দলগুলি৷ আগামীদিনে রাজ্যেও বামপন্থী ছাত্র যুব সংগঠন এই কেলেঙ্কারীর প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবে৷ তিনি বলেন, কেন্দ্রের মোদি সরকার গত নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি পূরণ করতে ব্যর্থ৷ বেকারদের সাথে চরম রসিকতা করেছে বলে তিনি অভিযোগে করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top