News Flash

  • Home
  • Uncategorized
  • নিরঙ্কারি ভবন হামলা : ধৃত সন্দেহভাজনের ৫ দিনের পুলিশ হেফাজত
Image

নিরঙ্কারি ভবন হামলা : ধৃত সন্দেহভাজনের ৫ দিনের পুলিশ হেফাজত

অমৃতসর, ২২ নভেম্বর (হি.স.): অমৃতসরের নিরঙ্কারি ভবনে হামলার কয়েকদিনের মধ্যেই দুই সন্দেহভাজনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ| পুলিশের জালে ধরা পড়েছে বিক্রমজিত্ সিং (২৬) নামে একজন সন্দেহভাজন| অপরজনের এখনও খোঁজ চলছে| বৃহস্পতিবার ধৃত বিক্রমজিতকে আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি|
কিছু দিন আগে অমৃতসরের রাজাসংসী গ্রামের নিরঙ্কারি সত্সঙ্গ ভবনে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন নিরঙ্কারি সম্প্রদায়ের কয়েকশো মানুষ| বেলা বারোটা নাগাদ মোটরবাইকে এসে তাঁদেরকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে মুখোশধারী দুই আততায়ী| গ্রেনেড বিস্ফোরণে প্রাণ হারান ৩ জন, আহতের সংখ্যা অনন্তপক্ষে ২০| নিরঙ্কারি ভবনে হামলার কয়েকদিনের মধ্যেই দুই সন্দেহভাজনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ| অপরজনের খোঁজ চলছে বলে জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং| পাশাপাশি অমৃতসর কাণ্ডে মিলেছে পাক যোগের প্রমাণ| মুখ্যমন্ত্রী দাবি করেছেন, নিরঙ্কারি ভবনে হামলার মাস্টারমাইন্ড আইএসআই|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top