News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেনের ৬টি কামরা, বিপর্যস্ত রেল পরিষেবা
Image

উত্তর প্রদেশে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেনের ৬টি কামরা, বিপর্যস্ত রেল পরিষেবা

রামপুর (উত্তর প্রদেশ), ২২ নভেম্বর (হি.স.): ফের লাইনচ্যুত হল ভারতীয় রেল। আবারও উত্তর প্রদেশ। বুধবার রাত ১০.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের রামপুর জেলায় মোরাদাবাদ-বরেলি জংশন সেকশনে, দামোরা এবং দুগ্গান স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় একটি প্যাসেঞ্জার ট্রেনের ৬টি কামরা। সৌভাগ্যবশত রেল দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। কারণ, লাইনচ্যুত হয়ে যাওয়া ৬টি কামরায় কোনও যাত্রীই ছিলেন না। সম্পূর্ণ খালি ছিল ৬টি বগি। বুধবার রাতে রেল দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। কি কারণে বেলাইন হল ট্রেনটি, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেল সূত্রের খবর, প্যাসেঞ্জার ট্রেনের ৬টি বগি বেলাইন হওয়ার কারণে মোরাদাবাদ এবং বরেলি স্টেশনের মাঝে ডাউন লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে।
রেলের উচ্চপদস্থ এক কর্তা জানিয়েছেন, বুধবার রাত ১০.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের রামপুর জেলায় মোরাদাবাদ-বরেলি জংশন সেকশনে, দামোরা এবং দুগ্গান স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় একটি প্যাসেঞ্জার ট্রেনের ৬টি কামরা। এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ৬টি বগি সম্পূর্ণ খালি ছিল। কি কারণে বেলাইন হল ট্রেনটি, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top