News Flash

  • Home
  • Uncategorized
  • লোক আনা সম্ভব নয়, হচ্ছে না সমাবেশ ঃ বিজন ধর
Image

লোক আনা সম্ভব নয়, হচ্ছে না সমাবেশ ঃ বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ আগামী ২৫ ও ২৬ নভেম্বর টাউন হলে হবে সিপিএম রাজ্য সম্মেলন৷ এবারের সম্মেলন উপলক্ষে থাকছে না কোন প্রকাশ্য সমাবেশ৷ রবিবার আগরতলায় সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে৷ তিনি প্রকাশ্য সমাবেশ না করার পেছনে কারণ হিসেবে উল্লেখ করেছেন বর্তমান পরিস্থিতিকে৷ তিনি অভিযোগের সুরে বলেন, প্রকাশ্য সমাবেশে লোক আনা সম্ভব হবে না৷ নানান জায়গায় বাধা সৃষ্টি করা হচ্ছে এবং আগামীদিনেও তা করা হবে৷
রবিবার সিপিএম রাজ্য কমিটির একদিনের বৈঠক মেলারমাঠস্থিত দলের রাজ্য কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে৷ এই বৈঠকে যেসমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলির কথা সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা দিতে গিয়ে বিজনবাবু বলেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে৷ শান্তিরবাজার, বিশালগড় সহ নানা জায়গায় সিপিএমের কর্মসূচীতে যেভাবে গেরুয়া বাহিনী হামলা আক্রমণ সংগঠিত করছে থাতে রাজ্যে আইনের শাসন নেই বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য কমিটি৷ দলের পক্ষ থেকে রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য তিনি সরকারের কাছে আহ্বান জানিয়েছেন৷ তিনি অভিযোগ করেছেন, রাজ্যে কাজ ও খাদ্যের তীব্র সংকট রয়েছে৷ সেগুলি দূর করার ব্যাপারে রাজ্য সরকার কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ রাজ্য কমিটি আগামীদিনে এই বিষয়ে আন্দোলন সংগঠিত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷ তাছাড়া বিজন ধর সাংবাদিক সম্মেলনে আরও উল্লেখ করেন, বিভিন্ন কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থায় নির্বাচিত প্রতিনিধি ও সদস্যদের চাপ দেওয়া হচ্ছে পদত্যাগ করার জন্য৷ ফ্যাসিস্টসুলভ আচরণ করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি৷ তাঁর অভিযোগ, শাসক দলের কিছু নেতা কর্মী সরকারী টাকা লুঠ করার জন্য এসব কাজ করছে৷ আসন্ন রাজ্য সম্মেলন উপলক্ষে সিপিএম রাজ্য সম্পাদক জানান ২৫ ও ২৬ নভেম্বর রাজ্য সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরোর সদস্য প্রকাশ কারাত ও সদস্য বৃন্দা কারাতকে৷ তিনশ প্রতিনিধি এই সম্মেলনে অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন বিজন ধর৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top